Monday, June 1, 2026
HomeScrollবিরল ঘটনা! সন্তানসম্ভবা জানার কয়েকঘন্টার মধ্যে প্রসব, হতবাক পরিবার

বিরল ঘটনা! সন্তানসম্ভবা জানার কয়েকঘন্টার মধ্যে প্রসব, হতবাক পরিবার

ওয়েব ডেস্ক: চীনের (China) ঝেজিয়াং প্রদেশের হ্যাংজুতে এক মহিলার সন্তান প্রসবের ঘটনা রীতিমতো অবাক করেছে সকলকে। কারণ, তিনি নাকি আগের থেকে জানতেন না যে তিনি সন্তানসম্ভবা (Pregnant)। বরং, আগে তাঁকে এক ডাক্তার জানিয়েছিলেন, তিনি নাকি কোনওদিন মা হতে পারবেন না। আসলে ৩৬ বছর বয়সি গং নামের ওই মহিলা দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপের (High Blood Pressure) সমস্যায় ভুগছিলেন। কিন্তু চিকিৎসার জন্য ঝেজিয়াং পিপলস হাসপাতালে ভর্তি হলে জানা যায়, তাঁর গর্ভে আট মাসের সন্তান রয়েছে। বিষয়টি জানার পরই অস্ত্রোপচার (Surgery) করে সেদিনই সন্তান প্রসব করানো হয়।

গং এবং তাঁর পরিবার পুরো বিষয়টি জানতে পেরে অবাক হয়ে যান। কারণ এর আগে একজন চিকিৎসক জানিয়েছিলেন, শারীরিক সমস্যার কারণে গংয়ের পক্ষে সন্তানধারণ সম্ভব নয়। এই ধারণার ওপর ভিত্তি করেই গং এবং তাঁর স্বামী সন্তান লাভের জন্য ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ পদ্ধতি গ্রহণ করার কথা ভাবেন। তাই চিকিৎসকের নির্দেশ অনুযায়ী, ওজন কমানোর প্রক্রিয়া শুরু করেছিলেন গং।

আরও পড়ুন: গবেষণায় চাঞ্চল্যকর তথ্য! এগিয়ে চলেছে পৃথিবীর কেন্দ্র! এশিয়ার ঠিক নিচে মিলছে খোঁজ

এরপর ডিসেম্বর মাসের শুরুতে গং তাঁর হাতে সমস্যা অনুভব করেন। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর রক্তচাপ খুব বেশি ধরা পড়ে। চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তি হতে বলেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষার রিপোর্টে জানা যায়, তিনি আট মাসের গর্ভবতী। এই খবর গংয়ের কাছে রীতিমতো বিস্ময়ের কারণ ছিল।

শারীরিক জটিলতার কারণে সেদিনই চিকিৎসকরা গংয়ের জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। সফল অস্ত্রোপচারের মাধ্যমে গং দুই কেজি ওজনের সুস্থ একটি সন্তানের জন্ম দেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, মা ও সন্তান উভয়েই বর্তমানে সুস্থ রয়েছেন। হাসপাতালের চিকিৎসকরা জানান, এমন ঘটনা বিরল হলেও এই প্রথম নয়। কয়েক বছর আগে প্রায় ১০০ কেজি ওজনের এক মহিলা একই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO