Wednesday, April 1, 2026
HomeScroll৩০০-র বেশি পড়ুয়ার ভিসা বাতিল করল ট্রাম্প সরকার! কিন্তু কেন?

৩০০-র বেশি পড়ুয়ার ভিসা বাতিল করল ট্রাম্প সরকার! কিন্তু কেন?

ওয়েব ডেস্ক: অভিবাসন নীতি (Immigration Policy) বদলে বহু ভিনদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন সরকার (US Government)। আর এবার ৩০০-র বেশি বিদেশি ছাত্রছাত্রীর ভিসা বাতিল (Visa Cancelled) করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প (Donald Trump) প্রশাসন। মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো ভিসা বাতিলের ঘোষণা করেছেন। পাশাপাশি তিনি ইঙ্গিত দিয়েছেন যে, ভবিষ্যতে আরও বিদেশি পড়ুয়াকে আমেরিকা ছাড়তে হতে পারে।

বিশ্লেষকদের মতে, আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা যেসব ছাত্রছাত্রী সরকারবিরোধী মতামত প্রকাশ করেছেন, তাঁদেরই নিশানা বানানো হচ্ছে। বিশেষ করে, সম্প্রতি ইজরায়েল-হামাস যুদ্ধে প্যালেস্তাইনের সমর্থনে যাঁরা সরব হয়েছেন, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ট্রাম্প প্রশাসন। অভিযোগ উঠেছে, শুধুমাত্র রাস্তায় আন্দোলন নয়, সমাজমাধ্যমেও এই বিষয়ে মতামত প্রকাশ করলেই ‘সরকারবিরোধী’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

আরও পড়ুন: “ইউক্রেন কখনই ন্যাটো-র সদস্য হতে পারেনা,” হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়ো স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ‘‘আমরা প্রতিদিন বিশৃঙ্খলাকারীদের খুঁজে বের করছি।’’ এমনকি, সোশ্যাল মিডিয়ায় কোনও সরকারবিরোধী পোস্টে লাইক বা কমেন্ট করলেও সংশ্লিষ্ট ছাত্রছাত্রীকে চিহ্নিত করা হচ্ছে।

প্রসঙ্গত, বিদেশি ছাত্রছাত্রীরা সাধারণত এফ-১ ভিসার মাধ্যমে আমেরিকায় পড়াশোনা করেন। এটি একটি অ-অভিবাসী ভিসা, যা নির্দিষ্ট সময়ের জন্য বৈধ থাকে এবং শিক্ষার্থীরা তা ব্যবহার করে আমেরিকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পান। কিন্তু সাম্প্রতিক সিদ্ধান্তের ফলে বহু শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে, যা তাঁদের শিক্ষাজীবন ব্যাহত করতে পারে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot