Thursday, May 28, 2026
HomeScrollতিন সন্তান ও স্ত্রীকে নিয়ে আগামিকালই ভারত সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি...

তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে আগামিকালই ভারত সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

ওয়েবডেস্ক: চারদিনের কর্মসূচিতে ২১ এপ্রিল ভারত সফরে সস্ত্রীক মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স (US Vice President J D Vance)। সঙ্গে রয়েছে তাদের সন্তানেরাও। এই ভারতে অক্ষরধাম মন্দির (Akshardham Temple)  দর্শন করবেন তাঁরা। মার্কিন যুক্তরাষ্ট্রের ভারত (India) আগমনে আগামিকাল সোমবার একটি নৈশভোজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

মার্কিন নেতার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাণিজ্য, শুল্ক সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।  সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায়, মোদি ভ্যান্সের সঙ্গে এই বৈঠক হওয়ার কথা। তারপরে নৈশভোজের আয়োজন রাখা হয়েছে।

যেখানে প্রস্তাবিত ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির দ্রুত চূড়ান্তকরণ এবং দুই দেশের মধ্যে সম্পর্কের সামগ্রিক গতিপথকে আরও জোরদার করার উপায়গুলি নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। মোদির নেতৃত্বে এই বৈঠকে ভারতের তরফে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভাল, বিদেশ সচিব বিক্রম মিস্রি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা থাকবেন বলে জানা গেছে।

আরও পড়ুন: মাস্কের সঙ্গে কথা মোদির, আমেরিকার সঙ্গে সমন্বয় বাড়াতে চায় ভারত

জেডি ভ্যান্সের স্ত্রী ঊষা (Usha)একজন ভারতীয় বংশোদ্ভূত মহিলা। যিনি যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি। তাদের তিন সন্তান ইভান, বিবেক এবং মিরাবেল। দিল্লিতে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং তার পরিবার আইটিসি মৌর্য শেরাটন হোটেলে থাকবেন।

চার দিনের ভারত সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার স্ত্রী ও তার পরিবার নিয়ে সোমবার সকাল ১০টায় পালাম বিমান বন্দরে পৌঁছবেন।  তাঁকে বিমান বন্দরে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রীরা। জানা গিয়েছে ভ্যান্সের এই ভারত সফরে তাঁর সঙ্গে কমপক্ষে পাঁচজন ঊর্ধ্বতন কর্মকর্তা, যার মধ্যে পেন্টাগন এবং পররাষ্ট্র দফতরের কর্মকর্তারাও থাকবেন। দিল্লি সফর সেরে পরিবার নিয়ে ভ্যান্সের দিল্লি ও জয়পুর ভ্রমণের পরিকল্পনা রয়েছে।

দিল্লির সফরকালে ভ্যান্স এবং তার পরিবারের স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির পরিদর্শন করবেন। পাশাপাশি ঐতিহ্যবাহী ভারতীয় হস্তশিল্পের জিনিসপত্র কেনার জন্য একটি শপিং কমপ্লেক্সেও যেতে পারেন তাঁরা।

২২ এপ্রিল অম্বর ফোর্টে যেতে পারেন ভ্যান্স দম্পতি। ওই দিন বিকেলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জয়পুরের রাজস্থান আন্তর্জাতিক কেন্দ্রে একটি সমাবেশে ভাষণ দেওয়ার কথা আছে। ২৩ এপ্রিল সকালে আগ্রা সফর সারবেন তারা।

সেখানে তাজমহল, শিল্পগ্রাম পরিদর্শন করবেন, যেখানে বিভিন্ন ভারতীয় নিদর্শন প্রদর্শিত হবে। আগ্রা ভ্রমণ শেষ করার পর, ভ্যান্স দম্পতি ২৩ এপ্রিলের দ্বিতীয়ার্ধে জয়পুরে ফিরে আসবেন। ২৪ এপ্রিল ভারত সফর শেষ করে জয়পুর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন।

দেখুন আরও খবর-

 

 

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO