Wednesday, April 15, 2026
Homeকাঁকসায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় সমিতির নির্বাচনে জয়ী ৪৬ জন

কাঁকসায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় সমিতির নির্বাচনে জয়ী ৪৬ জন

কাঁকসা: রাজ্যজুড়ে সমবায় সমিতিতে জয়ের ধারা অব্যাহত তৃণমূলের (Trinamool)। রাজ্যের বিভিন্ন সমবায়ের পাশাপাশি কাঁকসা ব্লকেও (Kanksa) জয়ের ধারা অব্যাহত। গত মাসেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাঁকসার (Kanksa) দোমড়া সমবায় সমিতির নির্বাচনে জয়ী হয়েছিল তৃণমূল সমর্থিত প্রাথীরা। এবার কাঁকসার রাজবাঁধেও সোনালিকা সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৬ সিটে জয়লাভ করল তৃণমূল সমর্থিত প্রার্থীরা।

গত বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র তুলে নেওয়ার শেষ দিন। তাই শেষ দিন অতিক্রম হয়ে যাওয়ার পর আজ শুক্রবার সকালে সমবায় সমিতি খোলার পরেই জয়ী প্রার্থীরা সমবায় সমিতির সামনে একে অপরকে সবুজ আবির মাখিয়ে মিষ্টিমুখ করিয়ে আনন্দে মেতে ওঠেন। সমবায় সমিতির নির্বাচনে জয়ী প্রার্থীরা জানিয়েছেন, রাজ্যজুড়ে মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) যে উন্নয়ন সেই উন্নয়নের ধারা অব্যাহত। মুখ্যমন্ত্রীর উন্নয়নের জেরেই বিরোধীরা নির্বাচনে প্রার্থী দিতে পারছে না। কারণ তারা বুঝে গেছেন মানুষ তাঁদের আর চায় না।

আরও পড়ুন: পায়ে হেঁটেই প্রচার সারলেন কালীগঞ্জের বিজেপি প্রার্থী আশীষ ঘোষ

অন্যদিকে রাজ্যের বিরোধী দলগুলির অবস্থা করুন হয়ে দাঁড়িয়েছে। একদিকে নেতৃত্বের অভাব অন্যদিকে সংগঠন তেমন মজবুত না থাকায় সমবায় সমিতির নির্বাচনে বিরোধীরা প্রার্থী দিতে পারছে না। যদিও জয়ী প্রার্থীদের দাবি, বিরোধীদের জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু বিরোধী দলের কোনও প্রার্থীকে মনোনয়নপত্র দাখিল করতে দেখা যায়নি। ফলে সময় অতিক্রম হয়ে যাওয়ার পর সমবায় সমিতি থেকে ৪৬ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়েছে।

এই জয়ের ফলে তাঁদের আশা, আগামী ২৬ এর বিধানসভা নির্বাচনেও বিরোধীরা কাঁকসার বুকে একটাও ভোট পাবে না। এদিন এলাকায় যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই আগে থেকেই এলাকায় মোতায়েন ছিল কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী (Kanksa police Station)।

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker