Saturday, June 20, 2026
Homeবিমান ভাঙার পর কী হয়েছিল ডাক্তারি হস্টেলে? শোনালেন আবাসিক শুভম গুপ্ত

বিমান ভাঙার পর কী হয়েছিল ডাক্তারি হস্টেলে? শোনালেন আবাসিক শুভম গুপ্ত

ওয়েব ডেস্ক: আহমেদাবাদে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা (Ahmedabad Plane Crash)। টেক অফের পরেই ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মৃতের সংখ্যা ২৪২। তবে এই সংখ্যা আরও বাড়বে। কার্যত ওড়ার পরেই ক্র্যাশ। এরই মধ্যে ফের প্রকাশ্যে এল ভয়ঙ্কর তথ্য। জানা গিয়েছে, বিমানটি মেঘানী নগরের বিজে মেডিকেল কলেজের ইউজি হোস্টেলের মেসে ভেঙে পড়ে। ফলে একাধিক ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর আশঙ্কা রয়েছে।

সূত্রের খবর, দুর্ঘটনার সময় মধ্যাহ্ন ভোজনের বিরতিতে ছিলেন হোস্টেলের পড়ুয়া চিকিৎসকেরা। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, হস্টেলের ক্যান্টিনে ছড়িয়ে ছিটিয়ে ছিল মধ্যাহ্নভোজনের থালা। সেই ভয়াবহ অভিজ্ঞতা প্রত্যক্ষ করেছেন বিজে মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া শুভম গুপ্ত। কলকাতা টিভিকে জানালেন সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা।

আরও পড়ুন: ‘মৃত্যুঞ্জয়ে’র সঙ্গে কথা বললেন মোদি

সাক্ষাৎকারে শুভম বলেন, “তখন দুপুর। হস্টেল থেকে কিছুটা দূরে মেস। অনেকের খাওয়া হয়ে গিয়েছিল। কেউ কেউ আবার তখন খাবে বইলে মেসে আসছিলল। তখন প্লেনের একটা অংশ এসে পড়ে। তারপর বিস্ফোরন হয়।

ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, “হস্টেলে থেকেই স্পষ্ট ক্র্যাশের ছবি দেখা যাচ্ছিল। সকলে ছুটে বাইরে যাই। তখনই বিস্ফোরণের শব্দ। সকলে তখন প্রাণের ভয় এদিক ওদিক পালাচ্ছিল। মানসিক অবস্থা ভালো নেই। ঘটনার রেশ কাটেনি ট্রমার মধ্যে আছি।”

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto