Monday, June 1, 2026
HomeScrollতামিলনাড়ু: মৃত আহতদের ক্ষতিপূরণ স্টালিনের, শোকস্তব্ধ প্রধানমন্ত্রী
Tamil Nadu Stampede

তামিলনাড়ু: মৃত আহতদের ক্ষতিপূরণ স্টালিনের, শোকস্তব্ধ প্রধানমন্ত্রী

শিশুদের নিথর দেহ দেখে কান্নায় ভাঙলেন শিক্ষামন্ত্রী

ওয়েবডেস্ক- বিজয়ের (Vijay) মিছিলে পদপিষ্টের (Stampede) ঘটনায় শোকস্তব্ধ তামিলনাড়ু (Tamil Nadu) । শিশুদের নিথর দেখে কান্নায় ভেঙে পড়লেন তামিলনাড়ুর শিক্ষামন্ত্রী আনবিল মহেশ পোয়ামোঝি (Education Minister Anbil Mahesh Poyyamozhi ) । গতকাল কারুরে অভিনেতা,রাজনীতিবিদ তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) প্রধান বিজয়ের রাজনৈতিক সমাবেশ ছিল। সেখানেই পদপিষ্টের মতো মর্মান্তিক ঘটনা ঘটে। কমপক্ষে ৩৯ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। যার মধ্যে বেশিরভাগই শিশু। জানা গেছে, বিজয়ের ভাষণ শুনতে ওই সমাবেশে প্রায় ৩০ হাজার মানুষ ভিড় করেছিল। সভা শুরু হওয়ার কথা ছিল আগেই, কিন্তু তিনি সাত ঘণ্টা দেরিতে পৌঁছন। ফলে ভিড় ক্রমশ বাড়তে থাকে, ঠেলাঠেলি থেকে ধাক্কাধাক্কি, পরে মানুষ অচৈতন্য হয়ে পড়ে বলে খবর আসে। পরে এই মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া যায়। যার মধ্যে বেশিরভাগই শিশু। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ভিডিও দেখা গেছে, হুড়োহুড়ি শুরু হতেই বিজয় তাঁর ভাষণ থামিয়ে দেন। তড়িঘড়ি অ্যাম্বুলেন্স ডাকা ডাকা হয়। আহতদের শুশ্রূষায় এগিয়ে আসেন দলের কর্মীরা। অসুস্থুদের জল খাওয়াতে দেখা গেছে।

ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই তামিলনাড়ুর শিক্ষামন্ত্রী আনবিল মহেশ পোয়ামোঝি শিশুদের দেহ দেখে হাউ হাউ করে কাঁদছেন। আজ কারুরের সরকারি মেডিক্যাল কলেজে ও হাসপাতালে আহতদের দেখতে যান প্রাক্তন মন্ত্রী, ডিএমকে নেতা ভি সেন্থিল বালাজি। সরকারি সূত্রে খবর প্রায় ৩৮ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে ৯ জন শিশু ও ১৭ জন মহিলা, আহত প্রায় ৪৬।

আরও পড়ুন- বিজয়ের মিছিলে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু হল ৩১ জনের

এই ঘটনায় রাতে সাংবাদিক বৈঠক করে তামিলনাড়ুর ডিজিপি  জি ভেঙ্কটরমন। ডিজিপি বলেন, সকাল ১০:০০ টা থেকে বিকাল ৩:০০ টা পর্যন্ত সমাবেশের অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু অভিনেতা সন্ধ্যা ৭:৪০ টায় এসে পৌঁছান। ১০ হাজার সমাবেশের অনুমতি ছিল, কিন্তু সেখানে ২৭ হাজারের বেশি মানুষের জমায়েত হয়।

ঘটনায় শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী এম কে স্টালিন (M K Stalin) । মৃতদের পরিবারের উদ্দেশে ১০ লক্ষ টাকা ও আহতদের সুস্থতায় ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা তিনি। অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতি অরুণা জগদীশনকে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনাকে “গভীর দুঃখজনক” বলে অভিহিত করে শোক প্রকাশ করেছেন।

এদিকে ঘটনার পরেই বিজয় সংবাদমাধ্যমকে এড়িয়ে যান। অভিনেতা, রাজনীতিবিদ ত্রিচি থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে উড়ে যান। চেন্নাই পৌঁছে তিনি “আমার হৃদয় ভেঙে গেছে, আমি শোকস্তব্ধ। পুলিশ টিভিকে-র করুর জেলা সম্পাদক মুথিয়াঝাগানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে, যিনি এই সমাবেশের আয়োজন করেছিলেন।

দেখুন আরও খবর-

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO