Thursday, May 14, 2026
HomeScrollকলকাতার দুই প্রান্ত থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
Kolkata Arms Recover

কলকাতার দুই প্রান্ত থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

অস্ত্র উদ্ধারের ঘটনায় ‘বিজেপি নেতা রাকেশের এক ঘনিষ্ঠ’ গ্রেফতার

কলকাতা: বর্ষবরণের আগে কলকাতার (Kolkata) দুই প্রান্ত থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র (Kolkata Arms Recover)। স্ট্র্যান্ড রোড এবং আলিপুরের চিড়িয়াখানার কাছ থেকে অনেকগুলি অস্ত্র উদ্ধার হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। এই সব অস্ত্র রাখার অভিযোগে রাজেশকুমার সাউ নামে এক ব্যক্তিকে গ্রেফতারও করেছে পুলিশ। সূত্রের খবর, এই রাজেশ বিজেপি নেতা রাকেশ সিংয়ের পরিচিত।

পুলিশ সূত্রে খবর, আলিপুর চিড়িয়াখানার পাশে অরফানগঞ্জ এলাকায় তল্লাশি চালিয়ে ১১টি বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। আলিপুর চিড়িয়াখানার পাশে অরফানগঞ্জ এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালানো হয়। সেখানে মাটির নীচে পোঁতা অবস্থায় উদ্ধার হয় ১১টি বেআইনি আগ্নেয়াস্ত্র। এই সব অস্ত্র রাখার অভিযোগে বিজেপি নেতা রাকেশ সিংয়ের ঘনিষ্ঠ রাজেশকুমার সাউ নামে এক ব্যক্তিকে গ্রেফতারও করেছে পুলিশ। রাকেশের নির্দেশেই অস্ত্র মজুত করা হয়েছিল। তিন মাস আগে ওই এলাকায় অস্ত্রগুলি আনা হয়।

আরও পড়ুন: অমিত শাহের মুখে রবীন্দ্রনাথ ঠাকুর হলেন ‘রবীন্দ্রনাথ সান্যায়’! এবার কী বলবে বিজেপি?

অন্যদিকে স্ট্র্যান্ড রোড থেকেও অস্ত্র উদ্ধার করেছে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। খবর পেয়ে বাবুঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যক্তির কাছ থেকে দু’টি ব্যাগ বাজেয়াপ্ত করা হয়। সেই ব্যাগ থেকে উদ্ধার হয় তিনটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ। এসটিএফ সূত্রে খবর, প্রথমে অস্ত্রভর্তি ব্যাগ-সহ এক ব্যক্তিকে আটক করা হয়। তাঁকে জেরা করেই অপর অভিযুক্তের হদিস মেলে। পরে তাকেও আটক করে পুলিশ। দু’জনকেই গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম রবীন্দ্র প্রসাদ ও জিতেন্দ্র প্রসাদ— সম্পর্কে তাঁরা দুই ভাই।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto