ওয়েব ডেস্ক : সাতসকালে বাঘাযতীন স্টেশনে (Baghajatin Station) ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire)! ২ নম্বর প্ল্যাটফর্মে দাউদাউ করে জ্বলে উঠল আগুন। এর জেরে ব্যাহত হল ট্রেন (Train) পরিষেবা। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এর ফলে সোমবার সকালের কাজের প্রথম দিনেই দুর্ভোগের মধ্যে পড়লেন যাত্রীরা।
জানা যাচ্ছে, এদিন সকাল ৬টা নাগাদ বাঘাযতীন স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের একটি কাপড়ের দোকানে এই অগ্নিকাণ্ডের (Fire) ঘটনা ঘটে। তা দ্রুত ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে। এমন ঘটনার পর নিরাপত্তার স্বার্থে শিয়ালদহ দক্ষিণ শাখার ডাউন লাইনে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ট্রেন পরিষেবা। এই অগ্নিকাণ্ডের জন্য প্রায় আধঘন্টা বন্ধ থাকে ট্রেন পরিষেবা।
আরও খবর : প্রয়াত বর্ষীয়ান বামপন্থী নেতা! শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
এর ফলে একধিক লোকাল বিভিন্ন স্টেশনে পর পর দাঁড়িয়ে পড়ে। যার ফলে কাজের প্রথম দিনেই সমস্যার মধ্যে পড়তে হয় যাত্রীদের। ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় দমকলের ইঞ্জিন। তার কিছুক্ষণ পর নিয়ন্ত্রণে আনা হয় আগুনকে। জানা যাচ্ছে, এই ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে দোকানের বিভিন্ন জিনিস পুড়ে ছাই হয়ে গিয়েছে।
এই ঘটনায় কারোর হতাহতের খবর পাওয়া যায়নি বলেই খবর। তবে কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এই ঘটনায় ইতিমধ্যে রেল কর্তৃপক্ষ ও দমকল বিভাগ তদন্ত শুরু করেছে বলে খবর। তবে আগুন নেভানোর পর ধীরে ধীরে ট্রেন পরিষেবা ফের স্বাভাবিক করা হয়।
দেখুন অন্য খবর :







