Sunday, July 5, 2026
HomeScrollচাকুলিয়ার ঘটনায় জেলাশাসকের নির্দেশে FIR, ক্ষুব্ধ নির্বাচন কমিশন
North 24 Pargana

চাকুলিয়ার ঘটনায় জেলাশাসকের নির্দেশে FIR, ক্ষুব্ধ নির্বাচন কমিশন

নির্বাচন কমিশনের তরফেই এই নির্দেশ পাঠানো হয়েছে বলে সূত্রের খবর

উত্তর দিনাজপুর: SIR শুনানিকে কেন্দ্র করে উত্তর দিনাজপুরের (North Dinajpur) চাকুলিয়ায় (Chakulia) ঘটে যাওয়া হিংসাত্মক ঘটনার পর কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন (Election Commission)। গোটা ঘটনায় কারা দোষী, তা চিহ্নিত করে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে উত্তর দিনাজপুরের জেলাশাসককে। নির্বাচন কমিশনের তরফেই এই নির্দেশ পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।

কমিশন সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় পুলিশ আক্রান্ত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আইনশৃঙ্খলার এই অবনতি নিয়ে কমিশন অত্যন্ত ক্ষুব্ধ। প্রশাসনিক স্তরে দ্রুত ও কঠোর পদক্ষেপের উপর জোর দেওয়া হয়েছে।

আরও পড়ুন: SIR শুনানির নোটিস ঘিরে উত্তেজনা, BDO অফিসে ভাঙচুর!

ইতিমধ্যেই পুরো ঘটনাটি নিয়ে উত্তর দিনাজপুরের জেলাশাসকের সঙ্গে কথা বলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। কমিশনের তরফে ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে বলেও জানা যাচ্ছে।

নির্বাচন কমিশনের স্পষ্ট বার্তা, SIR প্রক্রিয়া চলাকালীন কোনও ধরনের হিংসা বা বাধা বরদাস্ত করা হবে না। পরিস্থিতির উপর কমিশন কড়া নজর রাখছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet