Tuesday, March 24, 2026
HomeScrollআখতার আলি 'হুইসেল ব্লোয়ার' নন! আরজি কর কাণ্ডে বিস্ফোরক রিপোর্ট দিল সিবিআই
RG Kar Case

আখতার আলি ‘হুইসেল ব্লোয়ার’ নন! আরজি কর কাণ্ডে বিস্ফোরক রিপোর্ট দিল সিবিআই

আখতার আলির আগাম জামিনের তীব্র বিরোধিতা করে সিবিআই!

ওয়েব ডেস্ক : আরজিকর (Rg Kar) কাণ্ডে আর্থিক দূর্নীতি মামলায় বিস্ফোরক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার তথা অন্যতম অভিযুক্ত আখতার আলির (Akhtar Ali) বিরুদ্ধে বিস্ফোরক রিপোর্ট (Report) দিল সিবিআই (CBI)। তিনি তোনও ‘হুইসেল ব্লোয়ার’ নন, এমনটাই কলকাতা হাইকোর্টে নিজেদের রিপোর্টে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সন্দীপ ঘোষ যখন আরজিকরের প্রিন্সিপাল ছিলেন, সেই সময় আর্থিক দুর্নীতি হয়েছিল, এমনই অভিযোগ উঠেছিল। সেই মামলার প্রেক্ষিতে আখতার আলিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই মামলায় আগাম জামিন চেয়ে আখতার ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন। আর এই মামলায় আদালতে বিস্ফোরক রিপোর্ট জমা দিল সিবিআই।

আরও খবর : মাধ্যমিক চলাকালীন পরীক্ষার্থীদের জন্য হেল্পলাইন চালু মধ্যশিক্ষা পর্ষদের

সূত্রের খবর, এদিন আরজি করের আখতার আলির (Akhtar Ali) আগাম জামিনের তীব্র বিরোধিতা করে সিবিআই। রিপোর্টে বলা হয়েছে, তিনি কোন ‘হুইসেল ব্লোয়ার’ নন। সন্দীপ ঘোষ প্রিন্সিপাল থাকাকালীন তিনি কোনও পরিস্থিতির শিকার হননি বলেও জানানো হয়েছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আরও জানিয়েছে, প্রাসঙ্গিক সময়ে চলমান আর্থিক অপরাধের প্রধান সুবিধাভোগী ছিলেন আখতার আলি। সেই সূত্র ধরে আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। জানা যাচ্ছে, কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে হবে এই মামলার শুনানি। সিবিআইয়ের রিপোর্ট দেখার পর বিচারপতি কী রায় দেন, তার উপরেই নির্ভর করবে আখতার আলির আগাম জামিনের ভবিষ্যৎ।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot