Wednesday, May 13, 2026
HomeScrollহুইসেল ব্লোয়ার আখতার আলিকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ
RG Kar Financial Corruption Case

হুইসেল ব্লোয়ার আখতার আলিকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ

শেষরক্ষা হল না, গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

কলকাতা: হাসপাতালে ভর্তি হয়েও শেষরক্ষা হলো না। আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় (RG Kar Financial Corruption Case) ওই হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির (Aakhtar Ali) বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। শুক্রবার আলিপুরের সিবিআই আদালতে এই মামলার শুনানি হয়। কিন্তু আদালতে হাজির দেননি আখতার। অসুস্থতার দাবি করে বৃহস্পতিবার গভীর রাতে হাওড়ার একটি হাসপাতালে ভর্তি হন। কিন্তু হাসপাতালে ভর্তি হয়েও শেষ রক্ষা হল না। আখতার আলির বিরুদ্ধে এ বার জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করতে বলল আলিপুর আদালত।

আরজি করের আর্থিক দুর্নীতি নিয়ে এর আগে একাধিক চার্জশিট দিয়েছে সিবিআই। শেষ যে অতিরিক্ত চার্জশিটটি দেওয়া হয়েছিল, তাতে আখতারের নাম ছিল। তাঁর বিরুদ্ধেও ওই হাসপাতালের আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ তুলেছে সিবিআই।কিন্তু একাধিক সমন সত্ত্বেও তিনি আদালতে হাজিরা দেননি বলে অভিযোগ। উল্টে আগাম জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থও হয়েছিলেন। সম্প্রতি হাই কোর্ট তাঁর সেই আবেদন খারিজ করে দিয়েছে। তার পরেই শুক্রবার আখতারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন: আরজি কর দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট জমা করল ED

আখতারের আইনজীবীর বক্তব্য, তাঁর মক্কেল অসুস্থ। হাসপাতালে চিকিৎসাধীন। তাই আদালতে হাজিরা দিতে পারছেন না। আদালত এই বক্তব্যে সন্তুষ্ট হয়নি। হাসপাতালে ভর্তি করানোর প্রয়োজনীয়তা ছিল কি না, প্রশ্ন তোলা হয়েছে।পাল্টা সিবিআই-এর আইনজীবী বলেন, ‘তিনি ইচ্ছাকৃত ভাবে এদিন আসেননি। কারণ হাইকোর্টে তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে।’ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আইনজীবীও আখতার আলির বিরুদ্ধে অভিযোগ তোলেন। এর পরে আলিপুর দ্বিতীয় সিবিআই কোর্টের বিচারক সুজিত কুমার ঝাঁ আখতার আলির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto