Sunday, February 8, 2026
HomeScrollদীর্ঘদিনের অপেক্ষার অবসান, বাণিজ্যচুক্তি নিয়ে বিবৃতি প্রকাশ ভারত-আমেরিকার!
India-America Trade Deal

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, বাণিজ্যচুক্তি নিয়ে বিবৃতি প্রকাশ ভারত-আমেরিকার!

বাণিজ্যচুক্তিকে ‘ঐতিহাসিক মাইলফলক’ বলেও অভিহিত করা হয়েছে

ওয়েব ডেস্ক : দীর্ঘদিনের অপেক্ষার পরে সম্পন্ন হয়েছে ভারত (India)-আমেরিকা (America) ‘অন্তর্বর্তী’ বাণিজ্যচুক্তি (Trade Deal)। তার পরেই ভারত-আমেরিকার তরফে এ নিয়ে যৌথ বিবৃতি প্রকাশ করা হল। এই চুক্তির পরে ভারতীয় পণ্যের উপর চাপানো ২৫ শতাংশ শুল্ক (Tariffs) কমিয়ে করা হয় ১৮ শতাংশ। অন্যদিকে রাশিয়া থেকে তেল কেনার জন্য যে বাড়তি ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়েছিল, তাও প্রতাহার করা হল।

দুই দেশের তরফে প্রকাশ করা যৌথ বিবৃতিতে (India-US release statement on Trade Deal) বলা হয়, ভারত ও আমেরিকা দ্রুত বাণিজ্যচুক্তিতে উল্লেখ করা কাঠামো ও রুপরেখা বাস্তবায়ন করবে। এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হবে। এই বাণিজ্যচুক্তিকে ‘ঐতিহাসিক মাইলফলক’ বলেও অভিহিত করা হয়েছে।

আরও খবর : প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আজ মালয়েশিয়া সফরে মোদি

এই বাণিজ্যচুক্তি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) সোশাল মিডিয়া জানিয়েছেন, “ভারত (India) ও মার্কিন যুক্তরাষ্ট্রের (America) জন্য দারুণ খবর! আমাদের দুই মহান রাষ্ট্রের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির কাঠামোর বিষয়ে আমরা একমত হয়েছি। আমাদের দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্কের প্রতি ব্যক্তিগত অঙ্গীকারের জন্য আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই। এই রূপরেখা আমাদের অংশীদারিত্বের ক্রমবর্ধমান গভীরতা, বিশ্বাস এবং গতিশীলতাকে প্রতিফলিত করে। এটি ভারতের কঠোর পরিশ্রমী কৃষক, উদ্যোক্তা, এমএসএমই (MSME), স্টার্টআপ উদ্ভাবক, মৎস্যজীবী এবং আরও অনেকের জন্য নতুন সুযোগ উন্মোচন করে ‘মেক ইন ইন্ডিয়া’ (Make in India)-কে আরও শক্তিশালী করবে। এটি নারী ও যুবকদের জন্য ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি করবে। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র উদ্ভাবনকে উৎসাহিত করার জন্য অঙ্গীকারবদ্ধ এবং এই কাঠামোটি আমাদের মধ্যে বিনিয়োগ ও প্রযুক্তিগত অংশীদারিত্বকে আরও গভীর করবে। এই কাঠামোটি স্থিতিস্থাপক এবং বিশ্বস্ত সরবরাহ শৃঙ্খলকে (supply chains) শক্তিশালী করবে এবং বিশ্ব অর্থনীতিতে অবদান রাখবে। ভারত যখন ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, আমরা এমন বৈশ্বিক অংশীদারিত্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ যা ভবিষ্যৎমুখী, আমাদের জনগণকে ক্ষমতায়ন করবে এবং পারস্পরিক সমৃদ্ধিতে অবদান রাখবে।”

উল্লেখ্য, মোদির সঙ্গে ট্রাম্পের কথোপকথনের পরেই এই বাণিজ্যচুক্তি নিয়ে যৌথ বিবৃতি দেওয়া হয়। এই চুক্তির ফলে ভারতীয় পণ্যের উপর থেকে শুল্ক কমেছে ৭ শতাংশ। ২৫ থেকে তা ১৮ শতাংশে নামিয়ে আনা হয়েছে। রাশিয়া থেকে তেল কেনার জন্যও যে শুল্ক চাপানো হয়েছিল, সেটাও প্রত্যাহার করা হয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News