Monday, March 30, 2026
HomeScrollমাঘের শেষে শীতের কামড়! পশ্চিমের জেলাগুলিতে পারদ নামতে পারে ১০ ডিগ্রিতে
Weather Update

মাঘের শেষে শীতের কামড়! পশ্চিমের জেলাগুলিতে পারদ নামতে পারে ১০ ডিগ্রিতে

রাতের তাপমাত্রা এখনও স্বাভাবিকের নিচে ঘোরাফেরা করছে

কলকাতা: মাঘ প্রায় শেষ, বসন্ত দরজায় কড়া নাড়ছে—তবু বাংলায় আবারও শীতের (Winter) হালকা প্রত্যাবর্তন। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিন ও রাতের তাপমাত্রা এখনও স্বাভাবিকের নিচে ঘোরাফেরা করছে। উত্তুরে হাওয়ার দাপটে ভোর ও গভীর রাতে শীতের আমেজ টের পাচ্ছেন মানুষ (Winter Update in West Bengal)। যদিও আবহাওয়া দফতরের মতে, এটি জোরালো শীতের ফিরে আসা নয়, সাময়িক ঠান্ডার ছোঁয়া (Weather Update)।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, গত দু’দিনের তুলনায় তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে, তবে এখনও স্বাভাবিকের নিচেই রয়েছে। আজ আকাশ মূলত পরিষ্কার, ভোরে ছিল কুয়াশার প্রভাব। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৫ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা।

আরও পড়ুন: বছর পার! লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে ‘মহিলা সম্মান যোজনা’ চালুই হল না দিল্লিতে!

দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩–১৫ ডিগ্রির মধ্যে। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আগামী কয়েক দিনে পারদ নেমে ১০ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে। সোমবার দক্ষিণবঙ্গের শীতলতম স্থান ছিল কল্যাণী—সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের সমতলে সবচেয়ে ঠান্ডা ছিল পুণ্ডিবাড়ি (১০.১ ডিগ্রি)। পাহাড়ে দার্জিলিংয়ে পারদ নেমেছে ৪ ডিগ্রিতে। আবহাওয়া দফতর স্পষ্ট করেছে, আগামী এক সপ্তাহ উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও দেখা যাবে না।

আগামী চার-পাঁচ দিন উত্তরবঙ্গেও তাপমাত্রা প্রায় একই থাকবে। এরপর ধীরে ধীরে বাড়বে। সপ্তাহান্তে তাপমাত্রা ২–৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সর্বনিম্ন তাপমাত্রা উঠবে ১৭–১৮ ডিগ্রিতে, সর্বোচ্চ থাকবে ২৭–২৮ ডিগ্রির ঘরে। ফলে ফেব্রুয়ারির দ্বিতীয় ভাগে শীতের আমেজ আরও ফিকে হয়ে যাবে, বাড়বে উষ্ণতার অনুভূতি।কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি এবং সর্বোচ্চ ২৭.২ ডিগ্রি—দুটিই স্বাভাবিকের চেয়ে প্রায় ১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৩৭ থেকে ৮৯ শতাংশের মধ্যে।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot