Friday, May 15, 2026
HomeScrollমুখে দিন এক টুকরো আদা, ম্যাজিক ঘটাবে আপনার শরীরে
Ginger

মুখে দিন এক টুকরো আদা, ম্যাজিক ঘটাবে আপনার শরীরে

অকালবার্ধক্য রুখে দেয় আদা, জানুন  কীভাবে

ওয়েবডেস-  রান্নাঘরের (Kitchen) অতি পরিচিত একটি মশলা (spice) হল আদা (Ginger)। যাকে ছাড়া ঝাল-ঝোল থেকে বাহারি রান্না সব কিছুই যেন অপূর্ণ থাকে। বাংলার হেঁশেলে সুগৃহিণীদের কাছে আদা সব সময় অতি প্রিয় মশলা। আদা শুধুমাত্র যে রান্নার স্বাদ বাড়িয়ে তোলে তাই নয়, একাধিক গুণ রয়েছে এই মশলার। আদার মধ্যে ওষুধি গুণ ও প্রাকৃতিক উপাদানের কারণে আরও অনেক কাজে ব্যবহৃত হয়।

 

রান্নায় দেওয়া ছাড়াও আদার রস, আদার রোদে শুকনো করে শুকিয়ে সেটি একটি কৌটার মধ্যে রাখা যেতে পারে। প্রতিদিন একটু করে খেলায় গলায় আরাম পাওয়া যায়। খুশখুশে কাশি সারাতে সাহায্য করে। আদা হজমশক্তি বৃদ্ধি করে, বমি বমি ভাব দূর করে। সর্দি-কাশি কমাতে সাহায্য করে। প্রতিদিনের ডায়েটে আদার রস, বা কাঁচা আদা চিবিয়ে খেলে ভালো ফল পাওয়া যাবে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে: ভিটামিন ও খনিজ সমৃদ্ধ, এতে থাকা জিঞ্চারাল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, জ্বর প্রতিরোধে সাহায্য করে।

গলা ব্যথা কমায়- কাঁচা আদা চিবিয়ে খেলে উপকার পাওয়া যায়, বা মধু লেবুর রসের সঙ্গে আদার রস মিশিয়ে খেলেও কাশি, সর্দি কাশিতে আরাম পাওয়া যায়।

হজমে সহায়ক– ভারী খাবারে পর আদার রস বা আদা কুচি আপনার বদহজম, পেট ফাঁপা, গ্যাসের সমস্যা কমায়। সামান্য নুন দিয়ে কাঁচা আদা চিবিয়ে খেলে খিদে বাড়ে।

বমি ভাব দূর করে– দীর্ঘ ভ্রমণ, পাহাড়ি রাস্তায় গাড়িতে অনেকেরই মোশন সিকনেস এর সমস্যা থাকে। অন্তঃসত্ত্বা মায়েরাও কষ্ট পেয়ে থাকেন। এই সমস্যা দূর করতে পারে আদা কুচি।

 

ব্যথা কমায় ও প্রদাহনাশক– আদায় থাকা জিরেঞ্জল শোগাওল নামক উপাদান আর্থ্রাইটিস বা বাতের ব্যথা, পেশিতে টান বা প্রদাহ কমাতে সাহায্য করে।

স্মুদি: এখন স্মুদি খাওয়ার চল হয়েছে। এটি একটি স্বাস্থ্যকর পানীয়। আদা কুচি দিয়ে চা বা স্মুদিতে আদার রস মিশিয়ে খেলে শরীর চাঙ্গা হয়ে ওঠে, সতেজ থাকে।

 

রূপচর্চা– আদার অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ ত্বকের যত্নেও ব্যবহার করা যেতে পারে। আদার রস ব্রণযুক্ত জায়গায় মধুর সঙ্গে মিশিয়ে লাগালে উপকার পাওয়া যায়। আদার রস ও লেবুর রসের ফেসপ্যাক ত্বকের মৃত কোষ দূর করে এবং রক্তসঞ্চালন বাড়িয়ে তোলে ত্বক উজ্জ্বল হয়ে ওঠে। অকালবার্ধক্য রুখে দেয় আদা। এর মধ্যে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট এবং জিঞ্জেরল ত্বকের কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে,  বলিরেখা ও সূক্ষ্ণ রেখা কমিয়ে ত্বক টানটান হয়ে ওঠে। ত্বকের কালো ছোপ, মেছেতার দাগ দূর করতেও সাহায্য করে আদা।

মাথার খুশকি দূর করে- বহু মানুষই খুশকির সমস্যায় ভোগেন। বাজার থেকে দামি শ্যাম্পু কিনে ব্যবহার করেন। বেশিরভাগ ক্ষেত্রে ফল হয় হিতে বিপরীত। তাই প্রাকৃতিক উপাদান হিসেবে আদার রস মাথায় লাগালে খুশকি কমে, চুল স্বাস্থ্যজ্জ্বল হয়।

 

সতর্কতা- সকলের ত্বক সমান হয় না, তাই আদা ত্বকে ব্যবহারের আগে একবার প্যাচ টেস্ট করিয়ে নেওয়া ভালো।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto