Monday, May 18, 2026
HomeBig newsশুক্রবার ভারচুয়ালি সিইও দফতরের সঙ্গে বৈঠকে কমিশনের, কী নিয়ে আলোচনা হতে পারে
West Bengal Assembly Election

শুক্রবার ভারচুয়ালি সিইও দফতরের সঙ্গে বৈঠকে কমিশনের, কী নিয়ে আলোচনা হতে পারে

মার্চে কলকাতায় আসছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

কলকাতা: ১ মার্চ কলকাতায় আসছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। মার্চের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) ঘোষণা হতে পারে। তার আগে রাজ্যে আসবেন মুখ্য নির্বাচন কমিশনার। জানা গিয়েছে, মার্চের শুরুতেই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। সফরকালে তাঁরা সংশ্লিষ্ট জেলার ডিইও, পুলিশ কমিশনার (সিপি) এবং জেলা পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে সরাসরি বৈঠক করবেন।রাজ্যের এসআইআর (Bengal SIR) ও বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026 ) প্রস্তুতি নিয়ে শুক্রবার গুরুত্বপূর্ণ বৈঠক ডাকল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। সকাল ১১ টা থেকে রাজ্যের সব জেলাশাসক ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে নিয়ে বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশন। ভার্চুয়ালি এই বৈঠক হবে বলে কমিশন সূত্রে খবর। ইতিমধ্যেই রাজ্যে এসআইআরএর সময়সীমা বাড়ানো হয়েছে।

শুক্রবার সকালে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়ালের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। সূত্রের খবর, সকাল প্রায় ১১টা নাগাদ। এই ভার্চুয়াল বৈঠকে সিইও দফতরের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি উপস্থিত থাকবেন রাজ্যের সব জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক (DEO) এবং বিভিন্ন পর্যায়ের অবজার্ভাররা। নির্বাচনকে ঘিরে মাঠপর্যায়ের প্রস্তুতি, আইনশৃঙ্খলা এবং প্রশাসনিক সমন্বয় – সব দিকই আলোচনায় উঠে আসতে পারে বলে অনুমান।

আরও পড়ুন: রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি! তিন বেসরকারি সংস্থার রিপোর্ট জমা পড়ল কেন্দ্রীয় নেতৃত্বের কাছে

এসআইআর ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে একাধিক ভুল ধরা পড়ছে, কিছু ক্ষেত্রে ERO দের গাফিলতিও উঠে আসছে। ২৮ তারিখের মধ্যেই রাজ্যে এসআইআর-এর প্রক্রিয়া শেষ করা নিয়ে বৈঠকে আলোচনা হবে বলেই কমিশন সূত্র খবর। বিধানসভা ভোট কে মাথায় রেখে বুথ পুনর্বিন্যাস নিয়েও আলোচনা হবে বলে কমিশন সূত্রে খবর। বিভিন্ন জেলা জেলা থেকে ভোট প্রস্তুতি নিয়ে রিপোর্টও নেওয়া হতে পারে এই বৈঠকে বলেই মনে করা হচ্ছে।

আগামী এপ্রিল–মে মাসে তামিলনাড়ু, কেরল, অসম ও পুদুচেরির পাশাপাশি পশ্চিমবঙ্গেও বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্চের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। কবে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হবে, কত দফায় ভোট (West Bengal Assembly Election) হবে তা জল্পনা শুরু হয়েছে। আগামী মাসের ১ ও ২ তারিখ রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেই বৈঠকের পর দোল মিঠে গেলে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হবে বলে খবর। কয় দফায় ভোট হবে তা নিয়ে একাধিক জল্পনা রয়েছে। চার দফায় ভোট হতে পারে বলে খবর। সেই হিসাবে এপ্রিলেই ভোট শেষ করতে চাইছে কমিশন।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot