Tuesday, May 19, 2026
HomeBig newsSIR প্রক্রিয়ার মাঝে রাজ্যের মুখ্যসচিবকে তলব কমিশনের
Election Commission

SIR প্রক্রিয়ার মাঝে রাজ্যের মুখ্যসচিবকে তলব কমিশনের

আবার কেন মুখ্যসচিবকে তলব করল কমিশন?

ওয়েব ডেস্ক : রাজ্যে চলছে এসআইআর (SIR) বা ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা। মঙ্গলবার এসআইআরের নতুন সূচি প্রকাশ করে এ কথা জানিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। এসবের মাঝে আবার বাংলার মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে (Nandini Chakraborty) দিল্লিতে তলব নির্বাচন কমিশনের। শুক্রবার বিকাল তিনটের মধ্যে রাজধানীতে নির্বাচন কমিশনের দফতরে হাজির হতে বলা হয়েছে? প্রশ্ন উঠছে আবার কেন মুখ্যসচিবকে তলব করল কমিশন।

জানা যাচ্ছে, গত আগস্টে ভূতুরে ভোটারের নাম ভোটার তালিকায় তোলার অভিযোগ উঠেছিল বারুইপুর পূর্ব ও ময়নার ইআরও (ERO) এবং এইআরও-র (AERO) বিরুদ্ধে। তাঁদেরকে সাসপেন্ড করার কথা জানানো হয়েছিল কমিশনের তরফে। সঙ্গে তাঁদের বিরুদ্ধে থানায় এফআইআর করার কথাও জানানো হয়েছিল। কিন্তু, যথাযথ পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ কমিশনের। আর এই বিষয়ে রাজ্যের বর্তমান মুখ্যসচিকে ব্যাখ্যা দিতে ডেকে পাঠানো হয়েছে বলে খবর।

আরও খবর : বদলাচ্ছে বাংলার আবহাওয়া, কবে থেকে চড়বে পারদ?

মূলত, এসআইআর (SIR) প্রক্রিয়ায় ইআরও এবং এইআরও-র বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও দায়িত্বে গাফিলতির অভিযোগ ওঠে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিল কমিশন। কিন্তু সেই নির্দেশ কার্যকর হয়নি বলে অভিযোগ। সেই কারণে ২০২৫ সালের অগাস্টে রাজ্যের তৎকালীন মুখ্যসচিব মনোজ পন্থকে তলব করেছিল নির্বাচন কমিশন।

সেই একই বিষয়ে এবার রাজ্যের বর্তমান মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে ডেকে পাঠাল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। এদিন বিকালের মধ্যে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, জাতীয় নির্বাচন কমিশনের তরফে ফোন করে ডেকে পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে। তিনি আজই দিল্লি যাচ্ছেন বলেই জানা যাচ্ছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot