Wednesday, April 1, 2026
HomeScrollভাষাবিদ্বেষ! মহারাষ্ট্রে খুন পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক! কড়া নিন্দা করে কী বলল তৃণমূল?
Purulia Migrant Labor Death In Pune

ভাষাবিদ্বেষ! মহারাষ্ট্রে খুন পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক! কড়া নিন্দা করে কী বলল তৃণমূল?

আজই সুখেন মাহাতোর পরিবারের সঙ্গে দেখা করতে পুরুলিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়

ওয়েব ডেস্ক: মহারাষ্ট্রের পুনেতে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক (Purulia Migrant Labor Death In Pune) সুখেন মাহাতোর মৃত্যুকে ঘিরে বাড়ছে রাজনৈতিক তরজা। ইতিমধ্যে এই ঘটনার কড়া সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় কেন্দ্র সরকার ও বিজেপিকে (BJP) নিশানা করেছে তৃণমূল (All India Trinamool Congress)। ইতিমধ্যে মৃত শ্রমিকের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিকে আজ, সুখেন মাহাতোর পরিবারের সঙ্গে দেখা করতে পুরুলিয়া যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূলের তরফে দাবি করা হয়, বাংলাভাষী হওয়ায় এক তরুণ পরিযায়ী শ্রমিককে ‘লিঞ্চিং’-এর শিকার হতে হয়েছে। পোস্টে বলা হয়, ‘মাতৃভাষা কখনও মৃত্যুদণ্ড হতে পারে না। বাংলা ভাষা এই দেশকে জাতীয় সঙ্গীত ও বন্দে মাতরম দিয়েছে। অথচ বাংলাভাষীদের নিশানা করা হচ্ছে।’ একইসঙ্গে বিজেপির রাজনীতিকে এর জন্য দায়ী করে দল কড়া সমালোচনা করা হয় তৃণমূলের তরফে। পাশাপাশি অমিত শাহ এবং নরেন্দ্র মোদিকেও এই পোস্টে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: সোদপুর আবাসনে কটুক্তির প্রতিবাদে তরুণীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ

উল্লেখ্য, বুধবার দুপুরে মহারাষ্ট্রের পুনে জেলার শিকরাপুর থানার কোরেগাঁও ভিমা এলাকা থেকে উদ্ধার হয় সুখেন মাহাতোর দেহ। তিনি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বরাবাজার থানার তুমড়াশোলের বাসিন্দা। জীবিকার টানে ২০২১ সাল থেকে পুনেতে একটি গাড়ির যন্ত্রাংশ প্রস্তুতকারী সংস্থায় কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাটিকে ‘নৃশংস হত্যাকাণ্ড’ বলে উল্লেখ করেন। তিনি দাবি করেন, এটি একটি সম্ভাব্য ‘হেট ক্রাইম’ এবং দোষীদের দ্রুত গ্রেফতারির দাবি জানান। পাশাপাশি নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এর মাঝে মৃত সুখেন মাহাতোর পরিবারের সঙ্গে দেখা করতে আজ পুরুলিয়া যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot