Saturday, February 14, 2026
HomeBig newsটয়লেট টিস্যুতে ‘হুমকির চিরকুট’! কলকাতায় ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক, এখন কী অবস্থা?
Kolkata Airport

টয়লেট টিস্যুতে ‘হুমকির চিরকুট’! কলকাতায় ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক, এখন কী অবস্থা?

সাতসকালে কলকাতা থেকে শিলংগামী বিমানে হুলুস্থুল কাণ্ড

কলকাতা: ফের বিমানে বোমাতঙ্ক (Bomb Threat)। এবার কলকাতা থেকে শিলংগামী ইন্ডিগো (Indigo) বিমানে ছড়াল আতঙ্ক। টিস্যু পেপারে মিলল হুমকির চিরকুট। সেখানে লেখা, ‘বিমানে বোমা রাখা আছে’। জানা গিয়েছে, এই ইন্ডিগো বিমানের একজন কেবিন ক্রু বিমানের বাথরুমে সেই হুমকি চিঠি দেখতে পান। এই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কের পরিস্থিতি তৈরি হয় বিমানে।

জানা গিয়েছে, কলকাতা থেকে শিলংগামী ওই ইন্ডিগো বিমানটি শনিবার সকাল ৯টা ৫ নাগাদ রওনা দেওয়ার কথা ছিল। তার আগেই এরকম একটি ঘটনা ঘটে। ফলস্বরূপ পিছিয়ে যায় বিমানের উড্ডয়নের সময়। এই মুহূর্তে বিমান থেকে যাত্রীদের নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে বলে খবর। তবে কে বা কারা কীভাবে বিমানের মধ্যে এরকমভাবে হুমকির চিরকুট রাখল, তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: ঘনাচ্ছে ঘুর্ণাবর্ত! শীতের শেষলগ্নে বৃষ্টিতে ভিজবে বাংলা? দেখুন আবহাওয়ার মেগা আপডেট

যদিও বিমানে বোমাতঙ্কের ঘটনা দেশে নতুন কিছু নয়। গত ১৮ জানুয়ারি দিল্লি-বাগডোগরাগামী ইন্ডিগো বিমানেই ছড়িয়ে পড়েছিল বোমাতঙ্ক। ২২২ যাত্রী নিয়ে টেক-অফ করার পর এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে আসে বোমার হুমকি। সেদিন যাত্রীবাহী এই বিমানটিকে নির্দিষ্ট গন্তব্যের আগেই তড়িঘড়ি উত্তরপ্রদেশের লখনউতে নামিয়ে আনা হয়। যদিও বোমা খুঁজে পাওয়া যায়নি। আজকের হুমকিও কি তেমনই ভুয়ো? তা জানতেই বিমানের মধ্যে চলছে তিরুনি তল্লাশি। পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যাত্রী ও বিমানের ক্রু সদস্যদেরও।

দেখুন আরও খবর:   

Read More

Latest News

toto DEPOBOS https://valebasemetals.com/join-us/ evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast WDBOS https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88