Monday, July 6, 2026
HomeScrollনির্বাচন কমিশন ‘বিজেপির দালাল’, ‘বিজেপির এজেন্ট’! ফের বিস্ফোরক কুণাল ঘোষ
Kunal Ghosh

নির্বাচন কমিশন ‘বিজেপির দালাল’, ‘বিজেপির এজেন্ট’! ফের বিস্ফোরক কুণাল ঘোষ

“সাধারণ মানুষের বিরুদ্ধে এক গভীর চক্রান্ত,” কমিশনের নির্দেশিকা সামনে আসতেই তোপ কুণালের

কলকাতা: রাজ্যজুড়ে চলছে এসআইআর-এর (SIR) স্ক্রুটনি, ভূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ২৮ ফেব্রুয়ারি। এর মধ্যে একটি নতুন নির্দেশিকা জারি করে নির্বাচন কমিশন (Election Commission) জানিয়েছে যে, ইন্দিরা আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের মতো সরকারি স্কিমের সংশাপত্র বৈধ নথি হিসেবে গ্রাহ্য হবে না। এই ইস্যুতে ফের কমিশনকে তুলোধনা করল তৃণমূল (TMC)। দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) নির্বাচন কমিশনকে ‘বিজেপির দালাল’ এবং ‘বিজেপির এজেন্ট’ বলেও কটাক্ষ করেছেন।

সোমবার এক সাংবাদিক সম্মেলনে কুণাল ঘোষ বলেন, “এটা সাধারণ মানুষের বিরুদ্ধে এক গভীর চক্রান্ত। ১৪ ফেব্রুয়ারি সব শুনানি শেষ হয়ে যাওয়ার পর, যখন মানুষের আর কিছু করার নেই, তখন পিছনের দরজা দিয়ে এই নির্দেশিকা পাঠানো হল।” এমনকি কমিশনের এই কাজকে তিনি সম্পূর্ণ ‘অনৈতিক’ ও ‘অবৈধ’ বলেও কটাক্ষ করেন তৃণমূল মুখপাত্র।

আরও পড়ুন: শাহের পর বঙ্গ সফরে দিল্লির মুখ্যমন্ত্রী? কবে, কোথায়, কী কর্মসূচি? দেখে নিন

কুণাল ঘোষ আরও বলেন, “নির্বাচন কমিশন বিজেপির শাখা অফিস ও এজেন্টের মতো কাজ করছে। বিজেপি নেতাদের গাড়িতে ভুরি ভুরি ‘ফর্ম সেভেন’ পাওয়া যাচ্ছে, যা দিয়ে তাঁরা বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। শুনানির সময় এই নোটিশ কেন দেওয়া হল না? এখন বিপুল সংখ্যক মানুষ যারা সরকারি আবাসন প্রকল্পের নথি জমা দিয়েছেন, তাদের নাম বাদ দেওয়ার ছক কষা হয়েছে।”

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT