Monday, May 25, 2026
HomeScrollচীনা রোবটকে নিজেদের তৈরি বলে দাবি বিশ্ববিদ্যালয়ের! শুরু জোর বিতর্ক
India AI Summit

চীনা রোবটকে নিজেদের তৈরি বলে দাবি বিশ্ববিদ্যালয়ের! শুরু জোর বিতর্ক

এআই সামিটে 'ওরিয়ন' নামে ওই রোবোটিক ডগের প্রদর্শন করা হয়েছিল

ওয়েব ডেস্ক : ইন্ডিয়া এআই সামিটটে (India AI Summit) বিতর্ক। সেখানে একটি রোবোটিক ডগ আনা হয়েছিল গালগোটিয়াস ইউনিভার্সিটির (Galgotias University) তরফে। যার নাম দেওয়া হয়েছিল ‘ওরিয়ন’। আর তা নিয়েই বিতর্কের সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, ওই ইউনিউভার্সিটিকে এআই সামিট থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি দিল্লিক এআই সামিটে ‘ওরিয়ন’ নামে ওই রোবোটিক ডগের প্রদর্শন করা হয়েছিল। কিন্তু গালগোটিয়াস এটি আদৌ তৈরি করেছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। নাকি এটি চীনের তৈরি Unitree Go2? আসলে একটি ভিডিয়োতে এই রোবোটিক ডগ-কে (Robodog) তারা তৈরি করেছে বলে দাবি করা হয়েছে গালগোটিয়াস ইউনিভার্সিটির তরফে। কিন্তু তা নিয়ে জোর বিতর্কের সৃষ্টি হয় নেটমাধ্যমে। এর এর পরেই নিজেদের অবস্থান বদল করে গালগোটিয়াস ইউনিভার্সিটি।

আরও খবর : সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল I-PAC মামলার শুনানি!

তার পরেই ওই ইউনিভার্সিটির তরফে বলা হয়, এই রোবটটি তারা তৈরি করেনি। বরং তারা শিক্ষার্থীদের প্রশিক্ষণ এবং গবেষণার জন্য অধিগ্রহণ করেছিল। কিন্তু তার পরেও বিতর্ক থামেনি। এই সব বিতর্কের মাঝেই গালগোটিয়াস ইউনিভার্সিটি-কে এআই সামিট থেকে সরে যাওয়ার নির্দেশ দেয় আয়োজক কমিটি। তবে এ নিয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি জারি করা হয়নি।

এ নিয়ে ওই ইউনিভার্সিটির অধ্যাপক নেহা সিং বলেছেন, আমাদের কাছে এখনও এই সামিট থেকে সরে যাওয়ার কথা বলা হয়নি। আমাদের কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, এই রোবটটিকে আবার বিশ্ববিদ্যালয়ে ফেরত পাঠানো হয়েছে। সঙ্গে তিনি জানিয়েছেন এই রোবটটিকে শুধু দেখানোর জন্য আনা হয়েছিল। তবে এই বিষয় নিয়ে বিতর্ক চলছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D