Wednesday, February 18, 2026
HomeScrollঅভূতপূর্ব ঘটনা পাটনায়! অভিযুক্তের কাছে পৌঁছল আদালত
Patna

অভূতপূর্ব ঘটনা পাটনায়! অভিযুক্তের কাছে পৌঁছল আদালত

পাটনার ওই বিশেষ আদালতে ছিল ব্যাঙ্ক প্রতারণার মামলা

ওয়েব ডেস্ক : অভূতপূর্ব ঘটনা পটনার বিশেষ সিবিআই আদালতে (Special CBI court)। বিচারপতি অবিনাশ কুমারের এজলাসে ছিল মামলাটি। কিন্তু, আদালতে আসতে পারলেন না অভিযুক্ত। কিন্তু, তাঁর কাছেই পৌঁছে গেল আদালত (Court)। তার পর পথেই হল শুনানি। এমনকি রায়দানও হয়। গত সোমবার এমনই একটি ঘটনা ঘটেছে।

জানা গিয়েছে, পটনার ওই বিশেষ আদালতে ছিল ব্যাঙ্ক প্রতারণার (Bank fraud) মামলা। এই মামলাটি ছিল ১৫ বছের আগের। জয়নারায়ন সিং নামে এক ব্যক্তির বিরুদ্ধে উঠেছিল এই অভিযোগ। তিনি গাড়ি করে আদালত চত্বরে এসে পৌঁছলেও, কক্ষে ঢুকতে পারলেন না। কারণ, ওই ব্যক্তির বয়স ৯৫ বছর। তিনি একেবারে শয্যাশয়ী। গাড়ির ভিতরেই শুয়েছিলেন তিনি। আর অভিযুক্তের অবস্থা বিবেচনার পরেই আদালতকক্ষের বাইরেই শুনানি সম্পন্ন হল।

আরও খবর : অজিত পাওয়ার কাণ্ডে নয়া মোড়! আগুনে ক্ষতিগ্রস্ত ব্ল্যাক বক্স, জানাল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক

গত সোমবার আদালত কক্ষের বাইরেই শুনানি শুরু হয়। আর অভিযুক্ত নিজের দোষ স্বীকার করে নেন। সঙ্গে বিচারের আবেদনও জানান। পরে সিবিআই আদালতের বিচারপতি অবিনাশ কুমার জয়নারায়নকে দোষী সাব্যস্ত করেন। সঙ্গে জরিমানা (Penalty) করা হয় ২০০০ টাকা। তার পরেই এই মামলার নিষ্পত্তি করে দেওয়া হয়। সঙ্গে বিচারপতি জানিয়েছেন, অভিযুক্তের বয়স ও শারীরিক অবস্থার কারণে তাঁকে জেল হেফাজতে পাঠানো হচ্ছে না।

তবে প্রশ্ন হচ্ছে, কী ধরণের ব্যাঙ্ক প্রতারণা করেছিলেন জয়শঙ্কর? জানা গিয়েছে, ১৫ বছর আগে একটি ট্র্যাক্টর কিনেছিলেন অভিযুক্ত। তার জন্য ঋণ নিয়েছিলেন ব্যাঙ্ক থেকে। কিন্তু অভিযোগ, এই ঋণের জন্য ভুয়ো তথ্য জমা দিয়েছিলেন তিনি। তার পরে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে সিবিআই। গত সোমবার ৩৫ মিনিট ধরে এই মামলার শুনানির পর তা নিষ্পত্তি করা হয়।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 WDBOS DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor SLOT GACOR https://www.demeral.com/it/demeral_software/