Tuesday, April 7, 2026
HomeScrollসিলেবাসের বাইরে ১০ নম্বর! অভিযোগ মেনে পূর্ণ নম্বরের আশ্বাস পর্ষদের
WB HS Exam 2026

সিলেবাসের বাইরে ১০ নম্বর! অভিযোগ মেনে পূর্ণ নম্বরের আশ্বাস পর্ষদের

মোট ১০ নম্বরের প্রশ্ন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে

কলকাতা: উচ্চ মাধ্যমিকের (WB HS Exam 2026) অঙ্ক পরীক্ষায় একাধিক প্রশ্ন পাঠ্যক্রমের বাইরে থেকে এসেছে- এই অভিযোগের জেরে শেষ পর্যন্ত তা স্বীকার করে নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। জানানো হয়েছে, যে সমস্ত পরীক্ষার্থী সংশ্লিষ্ট প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করেছে, তাদের নির্ধারিত পূর্ণ নম্বর দেওয়া হবে।

সংসদ সূত্রে জানা গিয়েছে, মোট তিনটি প্রশ্ন সিলেবাস-বহির্ভূত বলে চিহ্নিত হয়েছে। অবকল সমীকরণ (ডিফারেনশিয়াল ইকুয়েশন) থেকে ২ (বি) নম্বরের প্রশ্নটি পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত নয় বলে অভিযোগ ওঠে। ওই প্রশ্নের পূর্ণমান ২। পাশাপাশি ১১ (বি) ও ১১ (সি) নম্বরের দু’টি প্রশ্নও সিলেবাসের বাইরে বলে স্বীকার করেছে সংসদ। এই দুই প্রশ্নের পূর্ণমান ৪ করে। অর্থাৎ, মোট ১০ নম্বরের প্রশ্ন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

আরও পড়ুন: নিম্নচাপের মাঝেই পারদ ঊর্ধ্বমুখী! দক্ষিণবঙ্গে কি তবে বিদায় নিচ্ছে শীত?

বিকেলে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “তিনটি প্রশ্ন পাঠ্যক্রম-বহির্ভূত বলে আমরা চিহ্নিত করেছি। বিষয়টি বিশেষজ্ঞদের জানানো হয়েছে। তাঁরা সিদ্ধান্ত জানাবেন। তবে কোনও পরীক্ষার্থী যদি এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করে থাকে, তাকে পুরো নম্বর দেওয়া হবে।” পরে এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়।

তবে শুধু সিলেবাস-বহির্ভূত প্রশ্নই নয়, আরও কিছু বিষয় নিয়ে ক্ষোভ রয়েছে পরীক্ষার্থীদের একাংশের। অভিযোগ, কয়েকটি প্রশ্ন নির্ধারিত সময়ের মধ্যে সমাধান করা কঠিন ছিল। নির্দিষ্ট উত্তরপত্রে তা সম্পূর্ণ করতে সমস্যায় পড়েছেন বহু পরীক্ষার্থী। সংসদ সূত্রে আশ্বাস, গোটা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto