Wednesday, April 15, 2026
HomeScrollসূর্যর মুকুটে নয়া পালক! বিশ্বকাপের মাঝেই রোহিতকে টপকে গেলেন ‘মিঃ ৩৬০’
Suryakumar Yadav

সূর্যর মুকুটে নয়া পালক! বিশ্বকাপের মাঝেই রোহিতকে টপকে গেলেন ‘মিঃ ৩৬০’

টি-২০ বিশ্বকাপে ‘অপরাজিত’ ভারত! এর মাঝেই নয়া নজির সূর্যকুমার যাদবের

ওয়েব ডেস্ক: টি-২০ বিশ্বকাপে (ICC T20 World Cup 2026) ছুটছে ভারতের বিজয়রথ। গ্রুপ পর্বে এক এক করে আমেরিকা, নামিবিয়া, পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার-৮-এ পা রাখতে চলেছে ‘অপরাজিত’ ভারত (India Cricket Team)। দলের এই ধারাবাহিক সাফল্যের মাঝেই অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) মুকুটে যোগ হল নতুন পালক। সাফল্যের অনুপাতের নিরিখে টি-২০ ফরম্যাটে ভারতের সফলতম অধিনায়ক (Most Successful Indian Captain In T20 Format) হিসেবে সবথেকে স্বীকৃতি পেলেন ভারতের ‘মিঃ ৩৬০’।

পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত ৪৭ ম্যাচে সূর্যকুমার যাদবের নেতৃত্বে টি-২০ ফরম্যাটে টিম ইন্ডিয়ার সাফল্যের হার ৮২.২২ শতাংশ। এই নিরিখে তিনি ইতিমধ্যে টেক্কা দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকেও (Rohit Sharma)। টি-২০ কেরিয়ারে দলকে ৬২ ম্যাচে নেতৃত্ব দিয়ে হিটম্যানের সাফল্যের হার ছিল ৭৯.৮৩ শতাংশ ম্যাচ। বিশ্বকাপে পর পর চার ম্যাচ জিতে রোহিতের সেই সংখ্যাকেই টপকে গিয়েছেন সূর্যকুমার।

আরও পড়ুন: বিশ্বকাপে এখনও একবারও আউট হননি এই ব্যাটার! চেনেন তাঁকে?

টি-২০ ফরম্যাটে ভারতীয় দলের অধিনায়কদের সাফল্যের নিরিখে সূর্য, রোহিতের পর রয়েছেন হার্দিক পান্ডিয়া। যদিও তিনি দলকে মাত্র ১৬ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু তাতে হার্দিকের সাফল্যের হার ৬৫.৬২ শতাংশ। এর পরেই রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। দলকে ৫০ ম্যাচে নেতৃত্ব দিয়ে তাঁর সাফল্যের হার ৬৪.৫৮ শতাংশ। সাফল্যের নিরিখে পঞ্চম স্থানে রয়েছে মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। তিনি টি-২০ ফরম্যাটে ভারতীয় দলকে সর্বোচ্চ ৭২ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন এবং তাতে ক্যাপ্টেন কুলের সাফল্যের হার ৫৯.২৮ শতাংশ।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker