Thursday, April 9, 2026
HomeScrollযাত্রী পরিষেবায় উন্নতি, সেক্টর ফাইভ মেট্রোতে নতুন উদ্যোগ!
Kolkata Metro

যাত্রী পরিষেবায় উন্নতি, সেক্টর ফাইভ মেট্রোতে নতুন উদ্যোগ!

যাত্রী চলাচল অনেকটাই মসৃণ হবে বলেই মনে করা হচ্ছে

ওয়েব ডেস্ক : নিত্যযাত্রীদের সুবিধার জন্য আরও একধাপ এগোল কলকাতা মেট্রো (Kolkata Metro)। সল্টলেকের (Sallake) তথ্যপ্রযুক্তি কেন্দ্র এলাকায় যাতায়াতকে দ্রুত, স্বচ্ছন্দ ও ঝামেলামুক্ত করতে এবার স্বয়ংক্রিয় গেট চালু করা হল মেট্রো কর্তৃপক্ষের তরফে।শুক্রবার, ২০ ফেব্রুয়ারি সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো স্টেশনে (Saltlake sector v metro station) নতুন তিনটি স্বয়ংক্রিয় গেট চালু করা হয়েছে বলে খবর।

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই গেটগুলি দ্বিমুখী হওয়াযর ফলে যাত্রীরা একই পথে সহজেই ঢুকতে ও বেরতে পারবেন। ফলে ভিড়ের সময় যাত্রী চলাচল অনেকটাই মসৃণ হবে বলেই মনে করা হচ্ছে।

আরও খবর : SIR নিয়ে বেনজির নির্দেশ সুপ্রিম কোর্টের! কী বলল প্রধান বিচারপতির বেঞ্চ?

নতুন তিনটি গেট (Gate) যুক্ত হওয়ায় এখন এই স্টেশনে মোট এমন গেটের সংখ্যা হয়ে দাঁড়াল দাঁড়াল নয়টি। যাত্রীরা আগের মতোই টোকেন কিংবা স্মার্ট কার্ড স্পর্শ করেই দ্রুত ভেতরে ঢুকতে পারবেন। এছাড়া, এই গেটগুলিতে কিউআর কোড স্ক্যানারও রয়েছে, যার ফলে কিউআর কোড ভিত্তিক টিকিট ব্যবহারকারী যাত্রীরাও অনায়াসে স্টেশনে ঢুকতে ও বেরতে পারবেন।

শুধু গেট নয়, যাত্রী পরিষেবায় আরও একটি নতুন পরিষেবা চালু হয়েছে এই স্টেশনে। চালু করা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা। যাত্রীরা মোবাইলে “মেট্রো রেলওয়ে কলকাতা” (Metro Railway kolkata) নামটি নির্বাচন করলেই কোনও এককালীন গোপন সংকেত ছাড়াই সহজে এই সুবিধা ব্যবহার করতে পারবেন।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto