Saturday, May 23, 2026
HomeScrollতৃণমূলে যোগদান করতেই প্রতীক উরকে বহিষ্কার করল সিপিআইএম
Pratik Ur Rahman

তৃণমূলে যোগদান করতেই প্রতীক উরকে বহিষ্কার করল সিপিআইএম

এসএফআই অফিসে তিন নম্বর লকার থেকে মুছে ফেলা হল প্রতীক উরের নামে

কলকাতা: জল্পনা চলছিল বিগত কয়েকদিন ধরেই, অবশেষে সব জল্পনায় ইতি টেনে প্রতীক বদল করলেন প্রতীক উর রহমান (Pratik Ur Rahman)। শনিবার আমতলায় তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত থেকে তিনি তুলে নেন তৃণমূলে দলীয় পতাকা। এদিকে যুব নেতা তৃণমূলে যোগদান করতেই তাঁকে দল থেকে বহিষ্কার করল সিপিআইএম (CPIM)।

সিপিআইএম-এর গঠনতন্ত্রের ১৯ নম্বর ধারা, ৫৬ নম্বর উপধারা অনুযায়ী প্রতীক-উরকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়। পাশাপাশি এসএফআই অফিসে প্রতীক-উরের নামে বরাদ্দ তিন নম্বর লকার থেকে তাঁর নাম মুছে দেওয়া হয়। উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি প্রতীক উর রাজ্য কমিটি, জেলা কমিটি এবং প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছিলেন। সিপিএমের গঠনতন্ত্র অনুযায়ী বহিষ্কারের পথ খোলা থাকলেও প্রথমে সেই সিদ্ধান্ত নেয়নি আলিমুদ্দিন। দলের একাংশ তাঁকে ধরে রাখার চেষ্টা চালায়। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।

আরও পড়ুন: প্রতীক উর তৃণমূলে, কী বললেন অভিষেক?

শনিবার আমতলায় সাংসদের কার্যালয়ে আয়োজিত দলীয় বৈঠকের পর বিকেল চারটে নাগাদ সেখানে পৌঁছোন প্রতীক উর। তার পরেই তুলে নেন দলের পতাকা। এদিকে তাঁর যোগদানের পর অভিষেক জানান, প্রতীক উর কোনও নির্বাচনী টিকিট চাননি, বরং সংগঠনের কাজে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছেন।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor