Friday, July 10, 2026
HomeBig newsশুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, ৫০০০ টাকাও পাবেন মহিলারা, কোন প্রকল্পে? কী যোগ্যতা...
Mamata Banerjee

শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, ৫০০০ টাকাও পাবেন মহিলারা, কোন প্রকল্পে? কী যোগ্যতা প্রয়োজন? জেনে নিন এই ভিডিয়োয়

এই প্রকল্পের মূল উদ্দেশ্য মহিলাদের আর্থিকভাবে ক্ষমতায়ন করে তোলা

ওয়েবডেস্ক-   এবছর রাজ্য বাজেট থেকে মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লক্ষ্মীর ভাণ্ডারে (Lakshmir Bhandar) ৫০০ টাকা বাড়িয়েছেন। সেই অনুযায়ী জেনারেল ক্যাটাগরির মহিলার ১৫০০ টাকা পাবে ও তপশিলী জাতি-উপজাতিরা পাচ্ছেন ১৭০০ টাকা। বৃদ্ধির টাকা ফেব্রুয়ারি থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে মহিলাদের। ফলে খুশি রাজ্যবাসী। তবে আরও বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী। এবার আর শুধু লক্ষ্মীর ভাণ্ডারে থেমে থাকলেন না রাজ্য সরকার, এবার থেকে মহিলারা পাবেন পাঁচ হাজার টাকা।

এবার মমতা সরকার রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক ক্ষমতায়নের (Women’s Financial Empowerment) জন্য চালু করল ‘জাগো প্রকল্প’ (Jago Prakalpa) । এই প্রকল্পের অধীনে যোগ্য স্বনির্ভর গোষ্ঠীগুলিকে এককালীন পাঁচ হাজার টাকার অনুদান দেওয়া হবে, যা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। মহিলাদের আর্থিকভাবে সাবলম্বী করতে এই উদ্যোগ মুখ্যমন্ত্রীর। এছাড়াও রয়েছে সদ্য চালু হওয়া যুবযাথী। রয়েছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রীর মতো প্রকল্প।

আরও পড়ুন-  ‘বাংলার জন্য বড্ড বেশি হ্যাংলা ওরা’ নাম না করে বিজেপিকে কটাক্ষ মমতার

‘জাগো প্রকল্প’ কী যোগ্যতা প্রয়োজন

রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলাদের জন্য চালু করা একটি প্রকল্প। এই প্রকল্পের মূল উদ্দেশ্য মহিলাদের আর্থিকভাবে ক্ষমতায়ন করে তোলা, স্বনির্ভর গোষ্ঠীগুলিকে শক্তিশালী করা, ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে সুযোগ ও উৎসাহ বাড়ানো।

এই প্রকল্পের আওতায় স্বনির্ভর গোষ্ঠীকে এককালীন পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। এই প্রকল্পের সুবিধা হল শহর বা গ্রাম বলে কোনও বিষয় নেই, সব জায়গা থেকেই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন মহিলারা।

কারা পাবেন এই প্রকল্পের সুবিধা-

১) মহিলাদের অবশ্যই স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে

২) গোষ্ঠীর কার্যকার কমপক্ষে এক বছর ধরে সক্রিয় থাকতে হবে।

৩) অ্যাকাউন্টে ন্যূনতম পাঁচ হাজার টাকা ব্যালেন্স রাখতে হবে।

৪) টার্ম লোন বা ক্যাশ ক্রেডিট লিমিট থাকতে হবে।

৫)  গোষ্ঠীতে শুধুমাত্র মহিলা সদস্যরাই থাকতে হবে।

 

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888