Friday, April 10, 2026
HomeScroll‘নমস্কার’ বাফটার মঞ্চে হিন্দিতে বক্তব্য, খোলা পিঠে ঝড় তুললেন আলিয়া
Alia Bhatt

‘নমস্কার’ বাফটার মঞ্চে হিন্দিতে বক্তব্য, খোলা পিঠে ঝড় তুললেন আলিয়া

‘বাফটা’র মঞ্চে নজির আলিয়ার

ওয়েব ডেস্ক: এবার আন্তর্জাতিক মঞ্চেও সকলের হৃদয় জয় করলেন অভিনেত্রী।হলিউডের তাবড় তাবড় অভিনেতাদের ভিড়। শরীরে স্পষ্ট আত্মবিশ্বাসের ছাপ। মুখে হিন্দি ভাষা। তার মাঝেও নজর কাড়লেন উপস্থাপিকা আলিয়া ভাট (Alia Bhatt)। ‘বাফটা’র (BAFTA 2026) মঞ্চে অভিনেত্রী তাঁর বক্তব্য শুরু করেন উষ্ণ “নমস্কার” দিয়ে, যা অনলাইনে ভক্তদের হৃদয় ছুঁয়ে গিয়েছে।রেড কার্পেটে তাঁর হেঁটে আসাও নজর কেড়েছে সকলের।

লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে অনুষ্ঠিত ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের ৭৯তম আসরে প্রথমবারের মতো বাফটা মঞ্চে আলিয়া ভাট।‘বাফটা’র মঞ্চে দাঁড়িয়ে আলিয়া যেন প্রমাণ দিলেন তিনি ‘সাচ্চা ভারতীয়’। ‘বাফটা’র অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ওই ভিডিওটিতে স্পষ্ট দেখা গিয়েছে, হিন্দিতে ‘নমস্কার’ বলে উপস্থাপনা শুরু করলেন আলিয়া (Alia Bhatt)। তিনি বললেন, “আগলা অ্যাওয়ার্ড এক অ্যাইসি ফিল্ম কে লিয়ে হ্যায়, জো আংরেজি মে নাহি হে।” অর্থাৎ “এবারের পুরস্কার এমন একটি ছবি জিতেছে, যেটি ইংরাজিতে তৈরি নয়।” এরপর অবশ্য তিনি ইংরাজিতেও বক্তব্য রাখেন। নিজের মাতৃভাষার প্রতি আলিয়ার আবেগে মুগ্ধ অনুরাগীরা। সোশাল মিডিয়ায় তাই নিমেষে ভাইরাল ভিডিওটি। সকলেই তাঁকে অভিনন্দন জানিয়েছেন।‘বাফটা’র মঞ্চে আলিয়ার হিন্দিতে নমস্কার বলা। যা অবাক করেছে সকলকে। এমনকী প্রশংসিতও হয়েছেন সর্বত্র।

আরও পড়ুন: বর্ণবৈষম্য ও একটি কাহিনি! আসছে দেবপ্রসাদ হালদারের নতুন ছবি

অভিনেত্রী আরও বলেন, “এখনই সাবটাইটেল খোঁজার দরকার নেই। আমি শুধু হিন্দিতে বলছিলাম যে পরের পুরস্কারটি এমন একটি চলচ্চিত্রের জন্য, যা ইংরেজি ভাষায় নয়। কারণ চলচ্চিত্র অসংখ্য ভাষায় কথা বলে, কিন্তু আমরা সবসময় উদযাপন করি সিনেমার ভাষাকে। আর সেই ভাষা আমরা সবাই সাবলীলভাবে বলি।”বাফটা’র মঞ্চে পোশাকেও তাক লাগিয়েছেন আলিয়া। রুপোলি রঙা হল্টারনেক গাউনে অনবদ্য রূপ তাঁর। সব মিলিয়ে একেবারে অন্যরূপ রণবীর ঘরনি। এর আগে মেটগালায়ও একঝাঁক তারকার ভিড়ে নজর কেড়েছিলেন আলিয়া। এ বার ‘বাফটা’র মঞ্চেও সেই একই চমক।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto