Monday, June 1, 2026
HomeScrollSIR নিয়ে শুক্রবার ফের বৈঠকে বসছেন হাইকোর্টের প্রধান বিচারপতি!
SIR

SIR নিয়ে শুক্রবার ফের বৈঠকে বসছেন হাইকোর্টের প্রধান বিচারপতি!

বিকেল ৪.৩০ নাগাদ আবার বৈঠক হওয়ার কথা রয়েছে!

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গে (West Bengal) এসআইআরের (SIR) কাজে তথ্যগত অসঙ্গতির যে সমস্ত ঘটনা ঘটেছে, তার নিস্পত্তি করবেন কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) নিযুক্ত আধিকারিকেরা। সম্প্রতি এমনটাই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। তার পরে এসআইআর নিয়ে জটিলতা কাটাতে বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে বৈঠক হয়েছিল। জানা যাচ্ছে, শুক্রবার বিকেল ৪.৩০ নাগাদ আবার বৈঠক হওয়ার কথা রয়েছে।

এই বৈঠকে উপস্থিত থাকবেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি সুজয় পাল, বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, রেজিস্টার জেনারেল। এর পাশাপাশি ভার্চুয়ালি বৈঠকে উপস্থিত থাকবেন ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজে নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা।

আরও খবর : ২৮ ফেব্রুয়ারি প্রকাশ চূড়ান্ত ভোটার তালিকা, অনলাইনে-অফলাইনে কীভাবে দেখবেন নিজের নাম?

মূলত, বৃহস্পতিবারও বৈঠক হয়েছিল। সূত্রের খবর, সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, একুশে ফেব্রুয়ারি মধ্যরাতে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে সংখ্যা দেওয়া হয়েছিল সেটাই ফাইনাল। কমিশনের পক্ষ থেকে আসল সংখ্যা বলে দেওয়া হবে। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই পশ্চিমবঙ্গের বাকি জুডিশিয়াল অফিসারদের তাদের আইডি তৈরি করে দেওয়া হবে। ঝাড়খন্ড এবং ওড়িশা থেকে যে সমস্ত জুডিশিয়াল অফিসাররা আসছেন তাদের কোথায় রাখা হবে তাদের খাওয়ারের কি ব্যবস্থা হবে তার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে অফিসাররা কবে আসবেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, ১৪ ফেব্রুয়ারি মধ্যে যে সমস্ত নথি জমা পড়েছে কিন্তু আপলোড হয়নি সেগুলিকে আজ ও কালকের মধ্যে কমিশন আপলোড করবে। প্রতিদিন নির্বাচন কমিশনের (Election Commission) পক্ষ থেকে বিধানসভা ভিত্তিক জুডিশিয়াল অফিসারদের কাজের রিপোর্ট কমিশনের পক্ষ থেকে দেওয়া হবে কলকাতা হাইকোর্টকে।

প্রসঙ্গত, গত শুক্রবার শুনানিতে সুপ্রিম কোর্ট (Supreme Court) জানিয়েছিল, এসআইআরের কাজে তথ্যগত অসঙ্গতির নিষ্পত্তি করবেন কলকাতা হাই কোর্ট নিযুক্ত আধিকারিকেরা। সেই মতো বৈঠক শুরু হয়েছে। শুক্রবারও আবার বৈঠক হওয়ার কথা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO