Saturday, June 13, 2026
HomeScrollবিজেপি নেত্রীর বাড়ির সামনে হুলুস্থুল কাণ্ড! ভোটের আগেই রাজনৈতিক তরজা শিল্পনগরীতে
Durgapur

বিজেপি নেত্রীর বাড়ির সামনে হুলুস্থুল কাণ্ড! ভোটের আগেই রাজনৈতিক তরজা শিল্পনগরীতে

বিজেপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে! ‘মিথ্যা অপপ্রচার’, দাবি ঘাসফুল শিবিরের

পশ্চিম বর্ধমান: বিজেপি নেত্রীর (BJP) বাড়ির সামনে বোমাবাজির (Bombing) অভিযোগ। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর (Durgapur) শহরে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ইস্পাত নগরীর রানা প্রতাপ রোড এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর পূর্ব ১ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক শাশ্বতী গিরি পরিবার নিয়ে ওই এলাকায় থাকেন। শুক্রবার রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ তাঁদের বাড়ির সামনে আচমকা একটি বোমা ছোড়া হয় বলে অভিযোগ।

বিকট শব্দে বিস্ফোরণের পর আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন পরিবারের সদস্যরা। মুহূর্তের মধ্যে গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায় বলে দাবি। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: ভোটের দামামা বাজাল বিজেপি, ‘পরিবর্তন যাত্রা’ কী বললেন শমীক, শুভেন্দুরা?

পরিবারের তরফে অভিযোগ, তাঁদের মেয়ে বিজেপির সঙ্গে যুক্ত এবং বাড়িতে দলীয় কর্মীদের যাতায়াত রয়েছে। সেই কারণেই এই হামলা হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন তাঁরা। শাশ্বতী গিরির দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই এই বোমাবাজি করা হয়েছে এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

ঘটনার খবর পেয়ে বিজেপির জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে যান। তাঁর অভিযোগ, এই বোমাবাজির ঘটনার সঙ্গে শাসকদল তৃণমূল (TMC) জড়িত। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, রাজনৈতিকভাবে লাভ তুলতেই বিজেপির পক্ষ থেকে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d