Monday, June 8, 2026
HomeScrollফের মাঠে নামতে চলেছেন বিরাট-রোহিত! কাদের বিরুদ্ধে খেলবেন?
Virat Kohli-Rohit Sharma

ফের মাঠে নামতে চলেছেন বিরাট-রোহিত! কাদের বিরুদ্ধে খেলবেন?

সিরিজের দিনক্ষণ ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড!

ওয়েব ডেস্ক : চলছে টি২০ বিশ্বকাপ। কিন্তু, অনেকেই হয়তো ‘মিস’ করছেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি-কে (Virat Kohli)। কিন্তু তাঁরা অবসর নিয়েছেন এই ফরম্যাট থেকে। তাঁরা এখন শুধু খেলেন ওয়ানডে ফরম্যাট। ফলে শেষবার জানুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের জার্সি পড়েছিলেন ‘রো-কো’। কিন্তু, তাঁরা আবার ফিরতে চলেছেন মাঠে। কিন্তু কবে?

সোমবার আফগানিস্তানের (Afganistan) বিরুদ্ধে সিরিজের দিনক্ষণ ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। সেই অনুযায়ী আগামী জুন মাসে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত। তিনটি ওয়ানডে সিরিজের পাশাপাশি একটি টেস্টও রয়েছে। ফলে পাঁচ মাস পর ফের দেশের হয়ে খেলতে দেখা যাবে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। জানা য়াচ্ছে, প্রথম ওয়ানডে হবে ১৪ জুন। পরের দু’টি ম্যাচ হবে ১৭ ও ২০ জুন। ধর্মশালা, লখনউ, এর পর চেন্নাইয়ে হবে এই ম্যাচগুলি।

আরও খবর : সেঞ্চুরি না করেও ব্যাটে চুমু! ম্যাচ শেষে কী বললেন ইডেনের ‘মহানায়ক’ সঞ্জু?

এর পরে শুভমন গিলের নেতৃত্বে একটি টেস্ট খেলবে ভারত (India)। সেই ম্যাচটি খেলা হবে নিউ চণ্ডীগড়ের মুল্লনপুরে। এই প্রথমবার এই মাঠে ম্যাচ হবে। বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারত রয়েছে ৬ নম্বরে। ফলে আফগানিস্তানের বিরুদ্ধে এই টেস্ট ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ২০২৭ সালের বিশ্বকাপের আগেই হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ।

উল্লেখ্য, ২০২৩ সালের ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু ম্যাচ হারতে হয়েছে ভারতকে। সেই যন্ত্রনায় মলম লাগানোর সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার কাছে। আফগানিস্তানের পর জুলাইয়ে ইংল্যাডের বিরুদ্ধে ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে ভারত। চলতি বছর নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধেও সিরিজ রয়েছে ভারতের। ফলে বিশ্বকাপের আগে প্রস্তুতি নেওয়ার ভালো সুযোগ রয়েছে ভারতের কাছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini