Sunday, June 7, 2026
HomeScrollবৃহস্পতিবার জোড়া ব্যালটে নতুন সরকার বাছবে নেপাল
Nepal General Election 2026

বৃহস্পতিবার জোড়া ব্যালটে নতুন সরকার বাছবে নেপাল

জেন-জি বিক্ষোভের ছ'মাসের মাথায় নির্বাচন নেপালে, নজরে কোন কোন প্রার্থী

ওয়েব ডেস্ক: হিমালয়ের কোলে নতুন সূর্যোদয়ের অপেক্ষায় নেপাল। জেন-জি বিক্ষোভে ওলি সরকারের পতনের ছ’মাসের মাথায় নির্বাচন হতে চলেছে নেপালে (Nepal General Election 2026)। বৃহস্পতিবার ভোটে জোড়া ব্যালটে নতুন সরকার বাছবে নেপাল।

দেশের ১ লক্ষ ৮৯ লাখেরও বেশি ভোটার ডায়রেক্ট ভোটিংয়ের মাধ্যমে ৩ হাজার ৪০৬ জন প্রার্থীর মধ্যে হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ-এর ১৬৫ জন প্রতিনিধিকে বেছে নেবেন ৷ ২৭৫ আসনের নেপালের সংসদের বাকি ১১০ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ হাজার ১৩৫ জন প্রার্থী ৷ প্রোপরশনেট ভোটিংয়ের মাধ্যমে তাঁদের ভাগ্য নির্ধারিত হবে বৃহস্পতিবার ৷ ভোটগ্রহণ পর্ব চলবে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। প্রার্থীর সংখ্যা ৬৫৪১। তাঁদের মধ্যে ৪০ বছরের কমবয়সী প্রার্থী হাজারেরও বেশি! বুথের সংখ্যা ২৩ হাজার।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের যুদ্ধে নাক গলাচ্ছে পাকিস্তান? সৌদির পাশে দাঁড়িয়ে ইরানকে হুঁশিয়ারি পাক মন্ত্রীর

বিশ্লেষকেরা মনে করছেন, নেপালজুড়ে ব্যাপক হারে জেঁকে বসা দুর্নীতির রাশ টানা ও বেকারত্ব নিরসনের বিষয়গুলো এবারের নির্বাচনে বড় প্রভাবক হতে পারে। সেই সঙ্গে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ নির্বাচনে প্রভাব ফেলতে পারে।

নেপালের জেন জির বড় অংশের পছন্দ প্রাক্তন গায়ক তথা রাজধানী কাঠমান্ডুর প্রাক্তন মেয়র বলেন্দ্র শাহ। গত সেপ্টেম্বরে জেন জির আন্দোলনের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন তিনি। একদিকে সিভিল ইঞ্জিনিয়ার, অন্যদিকে নেপালের ব়্যাপ সঙ্গীত দুনিয়ার তারকা বালেন শাহ ডিজিটালি প্রচারের উপর জোর দিয়েছেন ৷ মেয়র হিসেবে তিনি খুব দ্রুত ইতিবাচক শাসনের ধরন রপ্ত করে নিয়েছিলেন ৷ এ বার ঝাপা-৫ আসনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তথা কমিউনিস্ট পার্টি অফ নেপাল (ইউএমএল)-এর প্রধান কেপি শর্মা ওলির বিরুদ্ধে লড়ছেন বলেন্দ্র। তাঁর দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি ২০২২ সালের সাধারণ নির্বাচনে চতুর্থ স্থানে ছিল। সাধারণ নির্বাচনের আগেই সে দেশের প্রাচীনতম রাজনৈতিক দল নেপালি কং‌গ্রেসের অন্দরে অভ্যুত্থান ঘটিয়ে প্রবীণ প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে সভাপতি পদ থেকে সরিয়েছিলেন ৪৯ বছরের গগন থাপা। তিনিও এ বার প্রধানমন্ত্রিত্বের দৌড়ের অন্যতম মুখ। লড়াইয়ে রয়েছেন প্রাক্তন মাওবাদী গেরিলা নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল ওরফে প্রচণ্ডও। নেপালি কমিউনিস্ট পার্টির প্রধান পূর্ব রুকুম আসন থেকে ভোটে লড়ছেন।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini