Monday, June 8, 2026
HomeBig newsএবার কী ভারতে হামলা চালাবে ইরান? দিল্লির ইজরায়েলি দূতাবাসে হামলার হুঁশিয়ারি

এবার কী ভারতে হামলা চালাবে ইরান? দিল্লির ইজরায়েলি দূতাবাসে হামলার হুঁশিয়ারি

ভারতে ইজরায়েলি দূতাবাসের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন দিল্লি

ওয়েবডেস্ক-  আরও তীব্র হচ্ছে যুদ্ধ। সেই উত্তাপ এসে পড়েছে ভারতেও। এবার কী ভারতেও হামলা চালাবে ইরান! দিল্লি-সহ বিশ্বজুড়ে ইজরায়েলি দূতাবাসগুলোতে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর সিনিয়র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফজল শেখারচি আজ হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েল যদি লেবাননের রাজধানী বৈরুতে অবস্থিত ইরানি দূতাবাসে কোনও প্রকার হামলা চালায়, তবে ইরান বিশ্বজুড়ে সমস্ত ইজরায়েলি দূতাবাসে হামলা চালাবে। ফলে উদ্বিগ্ন নয়া দিল্লি। রাজধানীতে অবস্থিত ইজরায়েলি দূতাবাসের নিরাপত্তাও উদ্বেগের মুখে।

ইজরায়েলি সামরিক মুখপাত্র সম্প্রতি বৈরুতে অবস্থানরত ইরানি কর্মকর্তাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে হামলার ইঙ্গিত দেন। তাই পাল্টা জবাব দিল ইরান।

আরও পড়ুন-  আশেপাশেই রুশ তেলের ভাণ্ডার! কঠিন সময়ে ভারতকে সাহায্য করবে রাশিয়া?

বর্তমানে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজের ওপর মার্কিন সাবমেরিনের আক্রমণ এবং ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণার ফলে উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতির দিকে নজর রেখেছে ভারত সরকার। ইরানে বসবাসকারী প্রবাসীদের সংঘর্ষপূর্ণ এলাকায় যেতে নিষেধ করা হয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini