ওয়েবডেস্ক- নেপালে (Nepal) শুরু ভোটগ্রহণ (Election)। স্থানীয় সময় অনুযায়ী সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। নেপালের পার্লামেন্টের (Nepal Assembly) দুই কক্ষের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে নির্বাচনে অংশ নিতে প্রায় ১ কোটি ৯০ লক্ষ ভোটার রেজিস্টার রয়েছেন। এর মধ্যে প্রথমবার ভোট দেবেন প্রায় ৮ লক্ষ। দুর্নীতি থেকে মুক্তি, কর্মসংস্থান ও স্বচ্ছ রাজনীতির দাবিতে গত ৯ সেপ্টেম্বরে গণবিক্ষোভে উত্তপ্ত হয়েছিল নেপাল। তরুণ প্রজন্মের বিক্ষোভে ও সরকারের পতনের পর আজ বৃহস্পতিবার নেপালে প্রথমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
কয়েকদশক ধরে রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে দেশটি। ১৯৯০ সাল থেকে দেশটিতে ৩২ বার সরকার পরিবর্তন হয়েছে। নেপালে ৩ কোটি জনসংখ্যার মধ্যে প্রায় ১ কোটি ৯০ লক্ষ মানুষ এই নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য। ২৭৫ সদস্যের আইনসভার ১৬৫ জন সরাসরি ও ১১০ জন সমানুতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচিত হবে। গত বছরের বিক্ষোভের পর ভোটার তালিকায় প্রায় ১০ লক্ষ নতুন ভোটার যুক্ত হয়েছে, যাদের বেশিরভাগ তরুণ প্রজন্ম। এই নতুন ভোটাররা নেপালের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন ও উন্নত মজুরিসহ কর্মসংস্থান সৃষ্টির দাবিকে আরও জোরালো করে তুলেছে।
আরও পড়ুন- মোদি ইজরায়েলে সফর থেকে ফেরার পর ইরানে হামলা! বিরাট মন্তব্য রাষ্ট্রদূতের
নেপালের ভোটের কথা মাথায় রেখে মঙ্গলবার থেকে বন্ধ রাখা হয়েছে ভারত- নেপাল সীমান্ত (India- Nepal Border) । প্রায় ৭২ ঘণ্টা জন্য বন্ধ থাকবে শিলিগুড়ির-পানিট্যাঙ্কি সীমান্ত (Siliguri-Panitanki Border) ।
নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে নেপালি কংগ্রেস (এনসি), কমিউনিস্ট পার্টি অব নেপালের (ইউএমএল) মতো পুরোনো দলগুলো। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এগিয়ে তিন বছরের পুরনো দল রাষ্ট্রীয় স্বতন্ত পার্টি (আরএসপি)।
র্যাপ গায়ক হিসেবে জনপ্রিয় মুখ ৩৫ বছর বয়সী বলেন্দ্র শাহ গত জানুয়ারিতে এই দলে যোগ দেন এবং তিনি দলটির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। শাহর মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন ইউএমএলের ৭৪ বছর বয়সী কেপি শর্মা অলি, যিনি বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনার পর চাপে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।







