Monday, June 8, 2026
HomeScrollনিয়মিত ধর্ষণের হুমকি পান! অভিযোগ আয়েশা খানের
Ayesha Khan

নিয়মিত ধর্ষণের হুমকি পান! অভিযোগ আয়েশা খানের

একটি সাক্ষাৎকারে এমনটাই অভিযোগ করেছেন অভিনেত্রী

ওয়েব ডেস্ক : বলিউডের অন্যতম সফল ছবি ‘ধুরন্ধর’ (Dhurandhar)। এই সিনেমা মুক্তির পরেই চর্চায় উঠে এসেছিলেন আয়েশা খান (Ayesha khan)। তাঁর পারফরম্যান্স নিয়ে জোর চর্চা চলেছে। এমনকি প্রশংসিত হয়েছিলেন তিনি। এবার সেই অভিনেত্রী পেলেন ধর্ষণের হুমকি! যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

ছবি মুক্তির পর থেকেই আয়েশার (Ayesha khan) ব্যক্তিগত জীবন নিয়ে জানতে আগ্রহী অনেকে। তবে সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি। সেখানে তিনি জানান, তাঁকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেছেন, শ্যুটিংয়ের ফাঁকে তিনি সমাজমাধ্যমে চোখ রাখছিলেন। তখন তিনি লক্ষ্য করেন, এক ব্যক্তি তাঁকে দীর্ঘদিন ধরে মেসেজ পাঠাচ্ছেন। সেখানে ছিল একাধিক ‘ভয়েস নোট’-ও। আয়েশা অভিযোগ করেন, তাঁকে সেখানে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।

আরও খবর : সাদামাটা সাজ রিসেপশনে, ঐতিহ্য বজায় রেখে শাড়িতে রশ্মিকা, বিজয় পরলেন ধুতি-কুর্তা

আয়েশা আরও জানিয়েছেন, সমাজমাধ্যমে (Social Media) তাঁরে শরীর নিয়েও নাকি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা হয়। সেই কারণে সেখানে কিছু পোস্ট করার আগে তাঁকে বহুবার ভাবতে হয়। তিনি আরও বলেছেন, তাঁকে নিয়ে যে কুরুচীকর মন্তব্য করা হয়, তা পড়তে ভালো লাগে না।

অভিনেত্রী আরও বলেছেন, যে সব মানুষ এমন ধরণের কথা বলছেন, তাঁদের মানসিকতা নিয়ে ভয় লাগছে। এই রকম মানসিকতার মানুষ আমাদের আশেপাশেই থাকে। সঙ্গে তিনি জানিয়েছেন, তাঁকে রোজ ধর্ষণের হুমকি দেওয়া হয়। সঙ্গে তিনি ভয়ের সুরেই বলেছেন তাঁর কাছে যদি পরিচিতি না থাকতো, তাহলে তাঁর সঙ্গে এমন মানসিকতার মানুষ কী করত!

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini