Tuesday, April 28, 2026
HomeBig news'বাংলার যুব সাথী' প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee

‘বাংলার যুব সাথী’ প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিযোগগুলি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ মমতা'র!

ওয়েব ডেস্ক : গত ফেব্রুয়ারিতে রাজ্য বাজেটে ‘বাংলার যুব সাথী’ (Banglar Yuva Sathi) প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। তার পরেই অনেকে অললাইন ও অফলাইনে এই ফর্ম ফিলাপ করেছিলেন। সেই মতো অনেকে চলতি মাস থেকেই টাকা পেতে শুরু করেছেন। কিন্তু, বহু আবেদনকারী জানিয়েছেন, তাঁদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ‘সাকসেসফুল’ দেখিয়েছে, সঙ্গে মোবাইলে টাকা ঢোকার এসএমএস-ও এসেছে, কিন্তু ব্যাঙ্কে কোনও টাকা ঢোকেনি। আর এই অভিযোগগুলি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বৃহস্পতিবার নবান্ন (Nabanna) থেকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, উপভোক্তাদের সমস্ত সমস্যার দ্রুত নিষ্পত্তি করতে হবে। তিনি আরও জানিয়েছেন, আর কয়েকদিনের মধ্যে রাজ্যে ঘোষণা হবে ভোটের নির্ঘন্ট। তার পরেই চালু হয়ে যাবে আদর্শ আচরণবিধি। তাই এই প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও খবর : নির্বাচনের আগে এসটি, এসসি, ওবিসিদের উন্নয়নের জন্য বড় ঘোষণা মমতা’র!

মূলত, ‘বাংলার যুব সাথী’ (Banglar Yuva Sathi) প্রকল্পে দেড় হাজার টাকা করে দেওয়ার কথা জানানো হয়েছিল। বলা হয়েছিল, আগামী ৫ পছর বেকার যুবদের এই আর্থিক সাহায্য করা হবে। ২১ থেকে ৪০ বছর বয়সিরা এর জন্য আবেদন করতে পারবেন বলেও জানানো হয়েছিল। তবে এই আর্থিক সাহায্যের জন্য বেশ কিছু শর্তের কথা ঘোষণা করা হয়েছিল। যখন প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল, তখন জানানো হয়েছিল এপ্রিল থেকে এই আর্থিক সুবিধা পাওয়া যাবে। এর মাঝেই ধর্মতলার প্রতিবাদ মঞ্চ থেকে মমতা জানিয়েছিলেন, ৭ মার্চ থেকে টাকা ঢুকবে।

তবে জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অনেকে ইতিমধ্যে টাকা পেয়ে গিয়েছেন। কিন্তু অনেকের কাছে শুধু টাকা জমা হওয়ার মেসেজ এসেছে। কিন্তু অ্যাকাউন্টে এই টাকা ঢোকেনি বলেই অভিযোগ অনেকের। আর এই সমস্যা দ্রুত মেটানোর নজন্য নির্দেশ দিলেন মমতা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188