Monday, March 16, 2026
HomeScrollএ বার আরও খেলা হবে, বিজেপিকে ছক্কা মেরে অক্কা করে দিতে হবে,...
Mamata Banerjee

এ বার আরও খেলা হবে, বিজেপিকে ছক্কা মেরে অক্কা করে দিতে হবে, হুঙ্কার মমতার

‘গ্যাস দিন মানুষকে, গ্যাস বেলুন নয়’কেন্দ্রকে বিঁধলেন মমতা

কলকাতা: রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি (LPG Price Hike) প্রতিবাদে রাজপথে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মিছিল শেষে ধর্মতলায় মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই মিছিল ভোটের আগেই ঠিক করা ছিল। কারণ, গ্যাসের দাম যে ভাবে বেড়েছে এবং চালাকি করে একটা কৃত্রিম সঙ্কট তৈরি করেছে। কেন্দ্রের গাফিলতিতে জ্বালানি সংকট। গ্যাসের দাম যেভাবে বেড়েছে, সার্ভার কাজ করছে না। মানুষ অ্যাপ্লাই করেছে পাচ্ছে না। মানুষ গ্যাস পাচ্ছে না। একবারও বাবলেন না। নির্বাচনের স্বার্থে হঠাৎ গ্যাস বন্ধ করে দিলেন। গ্যাস দিন মানুষকে, গ্যা, বেলুন নয়।”এদিন কমিশনকে হিন্দুবিরোধী বলে তোপ দাগলেন মমতা। মধ্যরাতে গুপ্ত তাণ্ডব চালাচ্ছে কমিশন বলেও তোপ দাগেন তৃণমূলনেত্রী। খেলা হবে।

কেন্দ্রকে বিঁধে মমতা বলেন, “নোটবন্দিতে লাইন, এসআইআরে লাইন, গ্যাসের জন্য লাইন। আর কত লাইন দেবে মানুষ। বিনাশকালে বুদ্ধিনাশ। আমাদর পরিযায়ী শ্রমিকরা যেতে চায় না। তারা মেধাবী তাই পায়ে ধরে নিয়ে যান।”মমতার তোপ, বিজেপি সরকার মানুষের কথা ভাবেনি। ভোটের স্বার্থে হঠাৎ করে গ্যাসের সার্ভার বন্ধ করে দিয়েছে। কেন আগে থেকে প্ল্যান অফ অ্যাকশন তৈরি করেননি? সব জেনেও চালাকির আশ্রয় নিচ্ছেন? গ্যাস দিন মানুষকে, গ্যাস বেলুন নয়।বিজেপি তোমার ব্রিগেড ভরানোর জন্য ক্যাশ দিয়ে লাভ নেই। ওই ক্যাশ গ্যাসে দিন।মমতার কথায়, ‘আজ মিছিলে প্রমাণ হয়ে গিয়েছে, যতই করো হামলা। জিতবে কিন্তু বাংলা। বাংলার মানুষ শান্তিতে থাকুক। বাংলার ভোটটা শান্তিপূর্ণ ভাবে করে দিন। কেউ কোনও প্ররোচনায় পা দেবেন না। এর পরে দিল্লিটা আমরা বুঝে নেবো। বিশ্বাস রাখুন ভরসা, ভরসা রাখুন, মানুষের স্কিম আরও বাড়বে।’

আরও পড়ুন: রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে মিছিল, হাঁটছেন মমতা

এদিন যখন মমতা ধর্মতলার মঞ্চে বক্তব্য রাখছিলেন সেই বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ পায়। ভবানীপুর কেন্দ্রে দাঁড়াচ্ছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে মঞ্চ থেকে তৃণমূলনেত্রী বলেন, ‘‘আর একটা নাম আছে, প্রথম অক্ষর শু…। আমি বলি, অনেক খেয়েছো। আগে খেতে পেতে না। এখন তৃণমূলকে বলছো চোর! এবার বিজেপিকে ধাক্কা দেবে মানুষ। ভোটের আগে টাকা বিলি করছে বিজেপি। সবাই ভিকটরি সাইন দেখান আমরা করব লড়াই, তৃণমূল করবে জয়, মা মাটি।” মমতা হুঁশিয়ারি সুরে বলেন, এবার আরও খেলা হবে। বিজেপিকে ছক্কা মারুন। ছক্কা মেরে অক্কা করে দিতে হবে। তৃণমূল কংগ্রেস জিতছে। বাংলার মানুষ জিতছে। এ বার আমাদের সিট আরও বাড়বে, তোমরা রসাতলে যাবে।’

বিজেপিকে তুলোধনা করে মমতা বলেন, আগে বাংলাটা ভাল করে শিখে আসুন। না-হলে বলার প্রয়োজন নেই। রানি রাসমণিকে বলছেন রসোমণি! মাতঙ্গিনীকে কী যেন বলেছিলেন, আমি উচ্চারণ করতে পারছি না। আমি আরএসএসকে আগে শ্রদ্ধা করতাম, গান্ধীজির মৃত্যুর পরে করি না… সুপ্রিম কোর্টের উপর আমাদের আস্থা আছে। যাঁদের নাম কাটা যাবে ট্রাইবুনালে যাবেন। আপনারা যাবেন। বিনা পয়সায় আইনজীবীরা সাহায্য করবেন।’’শশী পাঁজার বাড়িতে হামলা করলেন? লজ্জা থাকা দরকার। আজ মিছিলে প্রমাণ হয়ে গেছে, যতই করো হামলা, আবার জিতবে বাংলা। বাংলার ইলেকশন শান্তিপূর্ণ ভাবে করে দিন। কেউ কোনও প্ররোচনায় পা দেবেন না। তার পর দিল্লিটা আমরা বুঝে নেব। আমরা কেউ দুর্বল নই।আমরা হামলার বদলে হামলা করব না। তবে আমরা আর সহ্য করব না। আগে বলেছি, বদলা নয় বদ চাই। এ বার বলছি, বিজেপি হটাও।’’ তিনি বলেন, এ বার আরও খেলা হবে। বিজেপিকে ছক্কা মারুন। ছক্কা মেরে অক্কা করে দিতে হবে। তৃণমূল কংগ্রেস জিতছে। বাংলার মানুষ জিতছে। এ বার আমাদের সিট আরও বাড়বে, তোমরা রসাতলে যাবে।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88