Saturday, March 21, 2026
HomeScrollপঞ্চায়েত সিজিন ৫ মুক্তির সময় নিয়ে জল্পনা তুঙ্গে
Panchayat Season 5

পঞ্চায়েত সিজিন ৫ মুক্তির সময় নিয়ে জল্পনা তুঙ্গে

‘পঞ্চায়েত ৫’-এ কোন নতুন রাজনীতি অপেক্ষা করছে?

ওয়েব ডেস্ক: পঞ্চায়েতের চতুর্থ সিজনের শেষটা ছিল বেশ নাটকীয়। ফুলেরার রাজনীতিতে বড়সড় বদল। চতুর্থ সিজনের বিপুল সাফল্যের পর থেকেই উত্তেজনা তুঙ্গে। জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব-সহ গোটা ফুলেরা টিমকে আবার একসঙ্গে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা। ‘পঞ্চায়েত ৫’ (Panchayat Season 5)-এ কোন নতুন রাজনীতি অপেক্ষা করছে? কবেই বা মুক্তি পাচ্ছে এই সিরিজ?সব ইঙ্গিত বলছে, বহু প্রতীক্ষিত এই সিরিজ়ের পরের অধ্যায় ২০২৬-এর মাঝামাঝি নাগাদ দর্শকের সামনে ফিরতে পারে।

জনপ্রিয় ওয়েব সিরিজ পঞ্চায়েত আবারও দর্শকদের আলোচনায়। সহজ গল্প, বাস্তব চরিত্র আর হালকা হাসির জন্য এই সিরিজটি আলাদা জায়গা করে নিয়েছে। ফুলেরা গ্রামের ছোট ছোট ঘটনা দিয়েই মন জিতে নিয়েছে এটি। চারটি সফল সিজনের পর এখন সকলের নজর ‘পঞ্চায়েত ৫’-এর দিকে। চতুর্থ সিজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল গ্রামের নির্বাচন। দীর্ঘদিনের প্রধান মঞ্জু দেবী এবার ক্ষমতা হারান, আর নতুন প্রধান হিসেবে দায়িত্ব নেন ক্রান্তি দেবী। এই পরিবর্তন ফুলেরার রাজনৈতিক ছবিকে অনেকটাই বদলে দেয়।নতুন সিজনে কী হবে, কবে মুক্তি পাবে এবং কারা ফিরবেন-এই সব প্রশ্নের উত্তর জানতেই আগ্রহ বাড়ছে ভক্তদের মধ্যে।

আরও পড়ুন: “প্রো ম্যাক্স লেভেলের লাকি!” বাবার জন্মদিনে আবেগে ভাসালেন অন্বেষা হাজরা

পঞ্চম সিজনে মূল ফোকাস থাকতে পারে অভিষেকের জীবনের বড় সিদ্ধান্তকে ঘিরে। CAT পরীক্ষায় পাশ করার পর এখন তার সামনে দুই পথ-একদিকে উজ্জ্বল ক্যারিয়ার, অন্যদিকে ফুলেরার সঙ্গে তার আবেগের সম্পর্ক। সে কি শহরের পথে এগোবে, নাকি গ্রামের সঙ্গেই থেকে যাবে-এই সিদ্ধান্তই গল্পের মূল মোড় ঘোরাতে পারে।এছাড়া রিঙ্কির সঙ্গে তার সম্পর্কও নতুন দিকে এগোতে পারে। এতদিন ধীরে ধীরে গড়ে ওঠা এই সম্পর্ক এবার হয়তো আরও স্পষ্ট রূপ পাবে। সব ঠিকঠাক চললে মে বা জুন ২০২৬ নাগাদ সিজন ৫ দর্শকের সামনে আসতে পারে।”

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/