Sunday, May 3, 2026
HomeScrollগরমের ছুটিতে আসুন দার্জিলিংয়ের এই ছোট্ট গ্রামে, পাখির ডাকে আপনার ঘুম ভাঙবে
Darjeeling offbeat

গরমের ছুটিতে আসুন দার্জিলিংয়ের এই ছোট্ট গ্রামে, পাখির ডাকে আপনার ঘুম ভাঙবে

এখানে আপনি প্রাণভরে উপভোগ করতে পারবেন প্রকৃতির নিবিড় সৌন্দর্য্য

ওয়েবডেস্ক- বর্তমান সময়ে মানুষ পর্যটনমুখী (Tourism) । এই ব্যস্তময় জীবনে একটু অবসর, ছুটি কাটাতে দুই থেকে একদিনের হাতে সময় নিয়ে মানুষ বেরিয়ে পড়ে। ভ্রমণপিপাসু মনগুলি খুঁজে নিতে চায় বেড়ানোর সেরা ঠিকানাগুলি। নিশ্চিন্তভাবে, শান্তির পরিবেশে একটু সময় কাটাতে নিরিবলি জায়গা মানুষে এখন খুব প্রিয়। কোনও ঋতুই আর ঘুরে বেড়ানোর পথে অন্তরায় হয়ে দাঁড়ায় না।

এখন গরমের সময়, আর কয়েকদিন বাদে গরমের ছুটি পড়বে। তবে ছুটি কাটাতে সব সময় বাঙালির দার্জিলিং, কালিম্পং, দীঘা, পুরীকে বেছে নিতে হবে এই রকম কিছু না। শহরের কোলাহল ছেড়ে প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে আপনি ঘুরে আসতে পারেন উত্তরবঙ্গের (North Bengal)  স্বল্প পরিচিতি গ্রাম গুমটি ( Gumti Gaon)  থেকে। এখানে গেলে আপনি প্রাণভরে উপভোগ করতে পারবেন প্রকৃতির নিবিড় সৌন্দর্য্য। গ্রাম্য পরিবেশ আপনার প্রাণ জুড়িয়ে দেবে। যারা প্রকৃতি প্রেমী, পরিবেশ প্রিয় তাদের জন্য এই জায়গাটি হতে পারে আদর্শ।

আরও পড়ুন-  “এক রাতেই লক্ষ টাকা!” ভারতের এই ৩ রাজপ্রাসাদে থাকলে খরচ শুনে চমকে যাবেন

একদম নির্জন, প্রকৃতির কোলে নিজেকে দুই তিনদিনের জন্য ভাসিয়ে দিন। দার্জিলিং (Darjeeling)  জেলার গুমটি অতি সুন্দর একটি গ্রাম। এখানে প্রকৃতির ছায়ায় নিজেকে খুঁজে পাবেন। জায়গাটি এখনও সেভাবে পরিচিত পায়নি, সবে মাত্র কিছু নামমাত্র হাতে গোনা পর্যটকদের পায়ের ছাপ পড়তে শুরু করেছে। জায়গাটি প্রকৃত অর্থে নিরিবিলি।

নির্জনতার মাঝে আপনি উপভোগ করুন চারদিকে সবুজ পাহাড়, সারি সারি চা বাগান আর কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর পরিবেশ। শহরের কোলাহল নেই, গাড়ির ধুলো, দূষণ, পরিবেশদূষণ করা আওয়াজ নেই, আছে পাখির ডাক আর প্রকৃতির অপরূপ শোভা, যা আপনাকে মুগ্ধ করবেই। এখানে আসলে স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনযাত্রা জানার সুযোগ পাবেন।

কীভাবে যাবেন-

শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়িতে প্রথমে ট্রেনে করে চলে যান। সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যান গুমটি গাঁও। বিমানেও যেতে পারেন। সেখানে বাগডোগরা বিমানবন্দর হয়ে যেতে পারেন এখানে। এখানে থাকার জন্য বেশ কয়েকটি হোমস্টে রয়েছে। তবে পরিবার নিয়ে আসলে আগে থেকে বুকিং করে আসাই ভালো।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188