Friday, March 20, 2026
HomeScroll‘ফুল পিসি ও এডওয়ার্ড’-এর পোস্টারে কোন রহস্য লুকিয়ে
Phool Pishi O Edward

‘ফুল পিসি ও এডওয়ার্ড’-এর পোস্টারে কোন রহস্য লুকিয়ে

বরবেশে অর্জুন, বড় চমক নন্দিতা-শিবপ্রসাদের

কলকাতা: শুরুতেই চমক দিল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ (Phool Pishi O Edward)-এর টিম। প্রকাশ্যে এল প্রথম চরিত্র পোস্টার, যেখানে একেবারে নতুন লুকে দেখা গেল অর্জুন চক্রবর্তীকে (Arjun Chakraborty)। পঁচিশ সালের ডিসেম্বর মাসেই জানা গিয়েছিল যে, ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ সিনেমার সুবাদে উইন্ডোজের সঙ্গে প্রথমবার কাজ করতে চলেছেন অর্জুন চক্রবর্তী। এবার অভিনেতার লুক প্রকাশ্যে এনে কৌতূহলের পারদ চড়ালেন নন্দিতা রায় (Nandita Roy) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosads Mukherjee)।‘ফুল পিসি’র সংসারে কোন রহস্য ঘনাচ্ছে? তা এখনই প্রকাশ্যে আনছেন না পরিচালক।

বৃহস্পতিবার ‘ফুল পিসি ও এডওয়ার্ড’-এর পোস্টার প্রকাশ পেল। যেখানে একেবারে নতুন লুকে দেখা গেল অর্জুন চক্রবর্তীকে। তিনি অভিনয় করছেন মণীন্দ্র চন্দ্র নন্দীর ভূমিকায়—যে চরিত্রটি গল্পে গুরুত্বপূর্ণ জায়গা নিতে চলেছে, তার ইঙ্গিত মিলছে এই প্রথম ঝলকেই।পোস্টারে অর্জুনকে দেখা যাচ্ছে একেবারে বাঙালি বরের সাজে। মাথায় টোপর, গলায় মালা, পরনে বরের পোশাক—সব মিলিয়ে একটি স্পষ্টভাবে শিকড়ে বাঁধা চরিত্রের ছবি ফুটে উঠেছে। তবে শুধু সাজেই থেমে নেই বিষয়টা। তাঁর অভিব্যক্তি এবং উপস্থিতি বলছে, এই চরিত্রের ভেতরে আরও কিছু স্তর আছে, যা গল্প এগোতে থাকলে ধীরে ধীরে সামনে আসবে।পোস্টারের পটভূমি রঙিন ও উৎসবমুখর। লাল এবং সোনালি র ঙের ব্যবহার চোখে পড়ে, যা বাঙালির পারিবারিক অনুষ্ঠান এবং সংস্কৃতির আবহকে তুলে ধরে। এই ভিজ্যুয়াল থেকেই বোঝা যায়, ছবিটি তার সাংস্কৃতিক প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়েই তৈরি হচ্ছে।

আরও পড়ুন: পঞ্চায়েত সিজিন ৫ মুক্তির সময় নিয়ে জল্পনা তুঙ্গে

ফ্যামিলি ড্রামার মোড়কে ‘ফুল পিসি’ সোহিনী সেনগুপ্তর গোয়েন্দাগিরির গল্প ফুটে উঠবে এই ছবিতে। এক অভিজাত পরিবারের অন্দরমহলের নানা গোপন কাহিনি নিয়েই সাজানো হয়েছে চিত্রনাট্য। নারী দিবসে ছবির নারীচরিত্রদের লুক ফাঁস করেছিলেন পরিচালকদ্বয়। যেখানে জমিদার পরিবারের গিন্নি ‘অদিতি’, ‘রাজলক্ষ্মী’র বেশে নজর কাড়েন রাইমা সেন এবং কনীনিকা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে নবপরিণীতা ‘বিনিতা’ বেশে শ্যামৌপ্তি মুদলি এবং ‘পুতুল বাই’য়ের ভূমিকায় নজর কাড়েন অনন্যা চট্টোপাধ্যায়। পরিবারের গুরুজন হাসি দেবীর ভূমিকায় দেখা যায় অনামিকা সাহাকেও। এবার ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ সিনেমার প্রথম পুরুষ চরিত্রের লুক প্রকাশ্যে এল। যেখানে বরবেশে কৌতূহলের পারদ চড়ালেন অর্জুন চক্রবর্তী।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor