Wednesday, May 6, 2026
HomeScrollরেড রোড থেকে বড় বার্তা মমতার
Mamata Banerjee

রেড রোড থেকে বড় বার্তা মমতার

'দেশে এলেই নাম কাটার...,' মোদিকে SIR-তোপ মমতার

কলকাতা: রেড রোডের (Kolkata’s Red Road) ইদ উদযাপনের (Red Road Eid Ul Fitr 2026) অনুষ্ঠানে অভিষককে পাশে নিয়ে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অনুষ্ঠান থেকে বড় বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একদিকে যেমন সম্প্রীতির বার্তা দিলেন, অপরদিকে প্রায় ৬০ লক্ষ মানুষের নাম বিতারাধীন, এনিয়ে একযোগে বিজেপি ও কমিশনকে ম্যারাথন আক্রমণ মুখ্যমন্ত্রীর। এসআইআর (SIR) থেকে অনুপ্রবেশকারী একাধিক অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) থেকে শুরু করে বিজেপি ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলনেত্রী। তীব্র হুঙ্কার দিয়ে তিনি বলেন, যারা পশ্চিমবঙ্গকে টার্গেট করবে তারা জাহান্নমে যাবে।

এদিন রেড রোড থেকে মমতা বলেন, আমি সবাইকে ইদ মুবারক জানাচ্ছি। বৃষ্টির কারণে আপনাদের হয়ত কিছু অসুবিধায় পড়তে হতে পারে, তবে একে ঈশ্বরের আশীর্বাদ হিসেবেও দেখতে পারেন। আপনারা যে সমস্যারই মুখোমুখি হন না কেন, ঈশ্বর তা ঠিক করে দেবেন। এদিনের অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্পষ্ট করে দেন, ‘এসআইআর (SIR) নিয়ে তাঁর লড়াই জারি থাকবে।’ সকলের পাশে থাকার বার্তা দিয়ে বলেন, ‘দিল্লি, সুপ্রিম কোর্ট (Supreme Court) দৌড়েছি, একটাও নাম যাতে বাদ না যায়, তার জন্য যতদূর যাওয়া যায় যাব।’ আমি এখনও আশা করি, মানুষের অধিকার সুরক্ষিত হবে। যদি কেউ আপনাদের পাশে না-ও দাঁড়ায়, তবুও আপনাদের নিজেদের পরিবারের একজন সদস্য হিসেবে আমি বাংলার মানুষের পাশে দাঁড়াব সব ধর্ম, জাতি ও বর্ণের ঊর্ধ্বে উঠে। মোদিকে কটাক্ষ করে বলেন, আমরা মোদিজির কাছে আমাদের অধিকার ছেড়ে দেব না।

আরও পড়ুন: ‘আপনাদের জন্য আমার লড়াই জারি থাকবে’ আশ্বাস মমতার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বিদেশ সফর নিয়ে কটাক্ষ ছুঁড়ে বলেন, ‘সৌদি আরব (Saudi Arabia) গিয়ে হাত মেলান, দুবাইয়েও হাত মিলিয়েছেন। দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে। ভারতে ফিরে এলেই হিন্দু-মুসলিমের এই কাহিনী আবার শুরু হয়। এরপর আপনারা নাম বাদ দেওয়ার ডাক দেন, মানুষকে অনুপ্রবেশকারী বলে তকমা দেন। আমি বলব, আপনারাই বড় অনুপ্রবেশকারী। আমি সব দেশকে সম্মান করি, কিন্তু আমি আমার নিজের দেশ নিয়ে গর্বিত। শান্তি ও ভ্রাতৃত্বের জন্য এই বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ুক। মমতা বলেন, আপনারা আমাদের সরকার দখল করেছেন এবং এখানে এক অঘোষিত রাষ্ট্রপতি শাসন চলছে। তা সত্ত্বেও, আমি বলতে চাই, আমরা ভয় পাব না।ওরা সবাইকে সরিয়ে দিয়েছে এবং সেই জায়গাগুলোতে বিজেপি নেতাদের বসানোর পরিকল্পনা করছে। এটা চোর, ডাকাত এবং গুন্ডাদের দল- একট “গাদ্দারদের” দল। এমন কিছু বিশ্বাসঘাতকও আছে, যারা ভোট ভাগ করার জন্য বিজেপির কাছ থেকে টাকা নিতে শুরু করেছে। তবে আমি বলব, শেষ পর্যন্ত সর্বশক্তিমান যা চাইবেন তা-ই হবে, এর বাইরে কিছুই নয়।আমি প্রার্থনা করি, ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। আপনাদের পরিবার ভালো থাকুক এবং বাংলা ও ভারতের সমৃদ্ধি হোক। আর যারা বাংলার ক্ষতি করতে চায়, তারা যেন তাদের কৃতকর্মের ফল ভোগ করে।

আগামী ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে দু’দফায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026) হতে চলেছে। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই ২৯১ আসনে প্রার্থী (TMC Candidate List) ঘোষণা করে দিয়েছে। শুক্রবার সাংবাদিক বৈঠকে ইস্তাহার প্রকাশ করেছে তারা। গতকালই তৃণমূল সুপ্রিমো জানিয়েছেন, ঈদের পর থেকে প্রচার শুরু হবে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs toto slot gacor https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto