Saturday, March 28, 2026
HomeScrollআইপিএল সম্প্রচার বিতর্কে পাল্টি খেল বাংলাদেশ! ইউনুসের ‘নিষেধাজ্ঞা’ তুলে বড় ঘোষণা তারেক...
IPL 2026

আইপিএল সম্প্রচার বিতর্কে পাল্টি খেল বাংলাদেশ! ইউনুসের ‘নিষেধাজ্ঞা’ তুলে বড় ঘোষণা তারেক সরকারের

এবার কি বাংলাদেশেও ‘লাইভ’ দেখা যাবে আইপিএল? জেনে নিন বিরাট আপডেট

ওয়েব ডেস্ক: কূটনৈতিক কারণে ভারতে বিশ্বকাপ খেলতে আসেনি বাংলাদেশ। এর মধ্যে মুস্তাফিজুর রহমানের আইপিএল (IPL 2026) থেকে বাদ পড়ার পর সে দেশের অন্তর্বর্তী সরকারের তরফে জানানো হয়েছিল যে, বাংলাদেশে এবার থেকে এই টুর্নামেন্টের সম্প্রচার হবে না। তবে আইপিএল শুরুর দিন সেই সিদ্ধান্ত থেকে পাল্টি খেল ভারতের এই প্রতিবেশী দেশ। অবশেষে আইপিএল সম্প্রচার (IPL Broadcast) করার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল তারেক রহমান (Tarique Rahman) নেতৃত্বাধীন নতুন সরকার। ফলে আবারও বাংলাদেশে (Bangladesh) আইপিএল দেখানোর পথ খুলে গেল।

এর আগে বাংলাদেশের প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস আইপিএল সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। কারণ হিসেবে উঠে আসে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman Controversy) আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা। উল্লেখ্য, নিলামে তাঁকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), তবে পরে বিসিসিআই-এর নির্দেশে তাঁকে ছেঁটে ফেলা হয়। এই ঘটনার পরই ইউনুস সরকার কড়া অবস্থান নেয়। আইপিএল সম্প্রচার, বিজ্ঞাপন এবং প্রচার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয় বাংলাদেশে।

আরও পড়ুন: পায়ের পেশিতে অসহ্য ব্যথা, গুরুতর চোট! এবার IPL থেকে ছিটকে গেলেন ধোনি? দেখুন বড় আপডেট

তবে রাজনৈতিক পালাবদলের পর সেই অবস্থান থেকে সরে এল নতুন প্রশাসন। বাংলাদেশের বর্তমান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্পষ্ট জানিয়েছেন, খেলাধুলাকে রাজনীতির সঙ্গে মেলাতে চায় না সরকার। তাঁর কথায়, কোনও চ্যানেল আইপিএল সম্প্রচারের আবেদন করলে তা ইতিবাচকভাবে বিবেচনা করা হবে এবং সরকার কোনও বাধা দেবে না। বর্তমানে আইপিএলে-এ কোনও বাংলাদেশি ক্রিকেটার নেই। তবুও এই সিদ্ধান্তকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot