Saturday, July 4, 2026
HomeScrollজেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস, মঙ্গলে জারি হলুদ সতর্কতা
Thunder storms

জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস, মঙ্গলে জারি হলুদ সতর্কতা

বৃষ্টি কমলেই বাড়বে গরমের দাপট

ওয়েবডেস্ক- গরমের তীব্রতার (Heat) মধ্যে প্রায় প্রতিদিনই কালবৈশাখী (Kalbaishakhi)  থেকে বজ্রবিদ্যুৎ (Thunder Strom)  সহ বৃষ্টিপাত (Rain)  হচ্ছে জেলায় জেলায়। কলকাতাতেও ঝড়-বৃষ্টির দাপট দেখা গেছে। কিন্তু এই পরিস্থিতির মধ্যেই আলিপুর আবহাওয়া দফতর (Meteorological Department) জানাল বৃষ্টির দাপট আজ থেকে কমবে। আজ, আগামীকাল ও পরশু চলে যেতেই ফের বাড়বে গরমের দাপট। আজ থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে কমবে।

বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বৃষ্টি চলতে পারে। দক্ষিণবঙ্গের আজ বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস। সোমবার দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, নদিয়া জেলায় এক-দুটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। অন্য জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া। এর পর আবহাওয়া উন্নতি হবে। তবে সোমবার ঝড়-বৃষ্টি প্রভাব তুলনামূলকভাবে কমবে। ফের মঙ্গলবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ওই দিন দক্ষিণের সব জেলায় হলুদ সতর্কতা  (Yellow Alert)  জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল হতে পারে, মৎস্যজীবীদের আগামী ২৪ ঘণ্টা যেতে নিষেধ করা হয়েছে। দমকা ও ঝোড়ো হাওয়ার গতি হতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার।

কলকাতায় আজও কাল বৃষ্টির সম্ভাবনা কম। বাড়বে তাপমাত্রা। আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। সপ্তাহের শেষ দিকে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সম্ভাবনা। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিলোমিটার হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝা, নিম্নচাপ অক্ষরেখা হিসাবে ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে। একইসঙ্গে আরও একটি নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণবঙ্গ থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই দুয়ের প্রভাবে গত কয়েকদিন ঝড়-বৃষ্টি চলতে থাকলেও এবার কমবে। আজ দিনের আকাশ মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন ৩৩ ডিগ্রি ও ২৫ ডিগ্রি সেলসিয়াস।

আগামী দুদিন সামগ্রিকভাবে রাজ্যে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে। তার পরে গরমের তীব্রতা বাড়বে। উত্তরবঙ্গেও তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পাবে। উত্তরবঙ্গে আজ বৃষ্টি কমলেও আগামীকাল উপরের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। দার্জিলিং জলপাইগুড়িতে সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া। মালদা সহ বাকি সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস।

এপ্রিলের শুরুতে বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার গতি বেগে ঝড় হওয়ার সঙ্গে বৃষ্টি সম্ভাবনা। বৃহস্পতিবার ও শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet