Sunday, March 29, 2026
HomeScrollরামনবমীর মিছিলে শূন্যে গুলি বিজেপি বিধায়কের! অভিযোগ দায়ের পুলিশের
Odisha

রামনবমীর মিছিলে শূন্যে গুলি বিজেপি বিধায়কের! অভিযোগ দায়ের পুলিশের

ভিডিয়ো ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে

ওয়েব ডেস্ক : গত ২৬ মার্চ ছিল রামনবমী (Ram Navami)। গোটা দেশজুড়ে এই বিশেষ দিনটি পালন করা হয়েছে। কিন্তু এই রামনবমীর সমাবেশে আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানোর অভিযোগ উঠল বিজেপি বিধায়কের (BJP MLA) বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বিজেপিশাসিত ওড়িশার (Odisha) তিতালগড়ে। এই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল (Viral Video) হয়েছে সমাজমাধ্যমে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি)। তবে ভিডিয়ো ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে।

জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে গত শুক্রবার। ওড়িশার (Odisha) বালানগির জেলার তিতলাগড়ে বেরিয়েছিল রামনবমীর মিছিল। অভিযোগ, সেই সময় কোমর থেকে রিভলবার বার করেন বিজেপি বিধায়ক নবীন জৈন। এর পরে তাঁকে শূন্যে গুলি চালাতে দেখা যায়। এই ঘটনায় আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।

আরও খবর : এপ্রিল থেকেই মিলবে ইথানল মেশানো পেট্রল! নির্দেশিকা জারি কেন্দ্রের

পুলিশ এই ঘটনা নিয়ে বলেছে, জনসমাবেশে এমন গুলি চালানোর ঘটনায় নিরাপত্তা বিধি লঙ্ঘন করেছেন বিজেপি বিধায়ক (BJP MLA)। জানা জানা যাচ্ছে, বিজেপি বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে, রামনবমীতে অস্ত্র মিছিলে আপত্তির কথা জানিয়েছে ভারতের একাধিক আদালত। কিন্তু একজন জনপ্রতিনিধি কীভাবে এমন কাজ করলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। এ নিয়ে বেশ অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবিরও।

 

জানা যাচ্ছে, এই ঘটনার পর বিধায়কের নিরাপত্তা প্রধান (পিএসও) প্রেমচাঁদ নাগকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া বিজি বিধায়ক ও নিরাপত্তা প্রধানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ১২৫ ও অস্ত্র আইনের ২৫ ধারায় এই মামলা করা হয়েছে। ঘটনার তদন্ত করে পরবর্তীতে আরও কড়া পদক্ষেপ করা হবে বলেও জানানো হয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot