Monday, March 30, 2026
HomeScroll'আমার খুব পছন্দের অভিনেতা', রাহুলের অকালমৃত্যুতে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর
Rahul Arunodoy Banerjee Passes Away

‘আমার খুব পছন্দের অভিনেতা’, রাহুলের অকালমৃত্যুতে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাহুলের অকাল মৃত্যুতে মর্মাহত মুখ্যমন্ত্রী

কলকাতা: টলিপাড়ায় শোকের ছায়া। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunodoy Banerjee Passes Away)। শ্যুটিং করতে গিয়ে দিঘা সংলগ্ন তালসারি সৈকতে সমুদ্রে (Talsari Sea Beach) তলিয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।অভিনেতার অকাল প্রয়াণে শোকগ্রস্ত সবাই। শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

রাহুলের অকালমৃত্যু এখনও মেনে নিতে পারছেন না কেউ। গোটা টলিপাড়া শোকস্তব্ধ।শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও লিখেছেন, “রাহুলের এই হঠাৎ চলে যাওয়া বাংলার অভিনয় জগতের জন্য, টলিউড ও টেলিউডের জন্য এক অপূরণীয় ক্ষতি।”এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “বিশিষ্ট, তরুণ ও জনপ্রিয় অভিনেতা, রাহুল অরুণোদয় ব্যানার্জি হঠাৎ আর আমাদের মধ্যে নেই, এই খবর পেয়ে আমি হতচকিত, মর্মাহত ও শোকাহত।”তাঁর শোকসন্তপ্ত পরিবার, পরিজন ও অগণিত অনুরাগীদের প্রতি আমি আমার আন্তরিক সমবেদনা জানাই। রাহুলের এই হঠাৎ চলে যাওয়া বাংলার অভিনয় জগতের জন্য, টলিউড ও টেলিউডের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

আরও পড়ুন: কীভাবে জলে তলিয়ে গেলেন রাহুল? ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সহ-অভিনেতা

সূত্রের খবর, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শ্যুটিংয়ের জন্য গোটা টিম গিয়েছিল তালসারি সৈকত এলাকায়। রবিবার সকাল থেকেই চলছিল শ্যুটিং। ইউনিটের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন ভাস্কর বন্দ্যোপাধ্যায় (Bhaskar Banerjee), নীল, মধুমিতা চক্রবর্তী, সাহানা-সহ অনেকে।জানা গিয়েছে, বিকেল তিনটে নাগাদ অধিকাংশ শিল্পীর শ্যুটিং শেষ হয়ে যায়। তবে রাহুলের একটি গুরুত্বপূর্ণ দৃশ্য বাকি ছিল, যেখানে তাঁকে নৌকায় করে সমুদ্রে যেতে হয়। সেই শটের সময়ই আচমকা জলে পড়ে যান তিনি এবং তলিয়ে যান (Drowned) বলে খবর মিলেছে প্রাথমিকভাবে। সঙ্গে থাকা টেকনিশিয়ানরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তাঁকে উদ্ধার করেন। দ্রুত নিয়ে যাওয়া হয় দিঘা জেনারেল হাসপাতালে, তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot