Saturday, May 23, 2026
HomeScrollবুধবার মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকে জ্ঞানেশ কুমার

বুধবার মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকে জ্ঞানেশ কুমার

বুথের বেহাল দশা, রাজ্যের সব পর্যবেক্ষকদের সঙ্গে বসবেন জ্ঞানেশ

কলকাতা: মোথাবাড়ির ঘটনায় সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়তে হয়েছে রাজ্য প্রশাসনকে। আদালতের তীব্র ‘ভর্ৎসনা’র মুখে পড়তে হয়েছে কমিশন নিযুক্ত রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা ও মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালকে। শুধু তাই নয়, ট্রাইব্যুনাল গঠন নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। এমনকি রাজ্যের বুথের বেহাল দশা, বারবার সতর্ক করার পর কোনও উন্নতি হয়নি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে আগামিকাল বুধবার জরুরি বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন (Election Commission)। রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ সমস্ত পর্যবেক্ষক, পুলিশ সুপার, জেলাশাসকদের সঙ্গে এই বৈঠক হবে। জানা যাচ্ছে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে এই বৈঠক হতে পারে। বৈঠকে থাকবেন সিইও মনোজ আগরওয়ালও (Manoj Kumar Agarwal | পূর্ব মেদিনীপুরের ভোট পরিচালনা পরিদর্শনে মনোজ কুমার আগরওয়াল (CEO Manoj Agarwal)।

আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট (WB Assembly Election 2026)। ভোট হবে বাংলার ১৫২টি আসনে। কিন্তু তার আগেই গত পয়লা এপ্রিল সকাল থেকেই মালদহের কালিয়াচক একেবারে উত্তপ্ত হয়ে ওঠে। এর জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম তোপের মুখে পড়তে হয়েছে রাজ্য প্রশাসনকে। এই পরিস্থিতিতে সোমবার রাতে এসআইআরের তালিকায় বিচারাধীন ভোটারদের নামের নিষ্পত্তি করে ফেলেছে কমিশন। যদিও এখনও ট্রাইব্যুনাল গঠন হয়নি। এই সংক্রান্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই পরিস্থিতিতে বুধবারের বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। জানা যাচ্ছে, ভোট প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে সে বিষয়ে বিস্তারিত খোঁজ জেলাপ্রশাসন এবং পর্যবেক্ষকদের কাছ থেকে নিতে পারে কমিশন।

আরও পড়ুন: ট্রাইবুনালে বিচার প্রক্রিয়ার গাইডলাইন তৈরির জন্য তিন বিচারপতির কমিটি গড়ল হাইকোর্ট

রাজ্যের বুথগুলোর বেহাল দশা নিয়ে বেজায় চটেছে ভারতের নির্বাচন কমিশন (ECI)। বারবার সতর্ক করা সত্ত্বেও বুথের পরিকাঠামো উন্নয়নে নবান্ন সদর্থক ভূমিকা নেয়নি— এই অভিযোগে এবার কড়া পদক্ষেপ করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যের প্রতিটি জেলায় একজন করে সচিব পদমর্যাদার আধিকারিক নিয়োগের নির্দেশ দিয়েছে কমিশন।কমিশনের স্পষ্ট বক্তব্য, বুথের পরিকাঠামো তৈরির প্রাথমিক দায়িত্ব রাজ্যের। এই কাজে গতি আনতে নিযুক্ত সচিবরা সরাসরি জেলাগুলিতে গিয়ে পরিকাঠামোর হাল হকিকত খতিয়ে দেখবেন। অন্যদিকে, বুধবারই মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন মুখ্য নির্বাচন কমিশনার। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালও।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com