Sunday, April 26, 2026
HomeScrollঠাকুরনগর থেকে তৃণমূলকে তীব্র কটাক্ষ মোদি'র
Narendra Modi

ঠাকুরনগর থেকে তৃণমূলকে তীব্র কটাক্ষ মোদি’র

'তৃণমূল মা-মাটি-মানুষের কথা বললে ওদের পাপ প্রকাশ্যে চলে আসবে', বললেন মোদি

ওয়েব ডেস্ক : ১৫২ আসনের পর এবার হতে চলেছে ১৪২ আসনে ভোট। দ্বিতীয় তথা শেষ দফায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে গুরুত্বপূর্ণ বিধানসভায় নির্বাচন (West Bengal Assembly Election 2026) হতে চলেছে। ২৯ এপ্রিল হবে এই ভোট। তার আগে বনগাঁর ঠাকুরনগর (Thakurnagar) থেকে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি অভিযোগ করে বলেছেন, বাংলার মাটিকে তৃণমূল (TMC) সিন্ডিকেট আর অনুপ্রবেশকারীদের হাতে তুলে দিয়েছে।

এদিন ঠাকুর নগর থেকে প্রধানমন্ত্রী (Narendra Modi) বলেছেন, “বাংলার এই ভোট এখন শেষ পর্যায়ে। একটা জিনিস লক্ষ্য করেছেন, ১৫ বছর আগে তৃণমূল মা-মাটি-মানুষের কথা বলে ক্ষমতায় এসেছিল। এখন ওদের মুখ থেকে এখন আর সে সব শোনা যায় না। সেই কারণ বলি, এই তৃণমূল মা-মাটি-মানুষের কথা বললে ওদের পাপ প্রকাশ্যে চলে আসবে। মা কাঁদছে ওদের নির্মমতায়। মাটিকে ওরা সিন্ডিকেট আর অনুপ্রবেশকারীদের হাতে তুলে দিয়েছে। মানুষ পালিয়েছে।”

আরও খবর : দ্বিতীয় দফার ভোটে কর্মী সঙ্কট!ঘাটতি মেটাতে নতুন নির্দেশিকা জারি কমিশনের

ঠাকুরনগরের (Thakurnagar) সভা থেকে মোদি আরও বলেছেন, তৃণমূলের আমলে নিজেদেরকে সরকার ভাবে গুন্ডারা। আগে হুগলি নদীর এপারের এলাকায় ছিল কারখানা। কিন্তু এখন সেই জায়গাগুলিতে তালা পড়েছে। গত ১৫ বছরে একাধিক পাট কল বন্ধ হয়ে গিয়েছে। এখন বাংলায় শুধু সিন্ডিকেটের কাটমানি, কমিশন আদায়ের কারখানা চলছে বলে কটাক্ষ করেন তিনি।

মূলত, দ্বিতীয় দফায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কেন্দ্র ভবানীপুরেও ভোট রয়েছে। আর সেই কেন্দ্রে প্রার্থী হিসেবে নমিনেশন দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও। এছাড়া আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে দ্বিতীয় দফায় ভোট হতে চলেছে। তার আগে প্রচার সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের সুর আরও চড়ালেন মোদি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188