Thursday, June 11, 2026
HomeBig news'ফ্লপ' রাহানে, সেইফার্টরা! রিঙ্কু'র দৌলতে লখনউয়ের বিরুদ্ধে সম্মানজনক রান KKR-এর
Kolkata Knight Riders

‘ফ্লপ’ রাহানে, সেইফার্টরা! রিঙ্কু’র দৌলতে লখনউয়ের বিরুদ্ধে সম্মানজনক রান KKR-এর

অধিনায়ক অজিঙ্ক রাহানের পারফরম্যান্স নিয়েও বড় প্রশ্ন উঠে গিয়েছে

ওযেব ডেস্ক : এমনিতে ছয় ম্যাচে পরে একটি ম্যাচে জয় পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। মনে হচ্ছিল, এবার হয়তো ঘুরে দাঁড়াবে শাহরুখ খানের দল। আইপিএল না জিততে পারলেও, হয়তো সম্মানটা বাঁচাবে তারা। কিন্তু, এটা যে হবে না, কেকেআরের (KKR) পারফরম্যান্স তা বলে দিচ্ছে। কারণ, রবিবার লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে খুব ‘বাজে’ পারফরম্যান্স করলেন অজিঙ্ক রাহানেরা। তবে রিঙ্কু সিংয়ের ফিনিশিংয়ের দৌলতে ২০ ওভার শেষে স্কোর বোর্ডে ১৫৫ রান তুলতে পারল নাইটরা। অন্যদিকে কেকেআর টিম ম্যানেজমেন্টের দলের চয়ন ও অধিনায়ক অজিঙ্ক রাহানের পারফরম্যান্স নিয়ে বড় প্রশ্ন উঠে গিয়েছে।

এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন লখনউ অধিনায়ক ঋষভ পন্থ। তবে ব্যাটিংয়ে নেমে অত্যন্ত খারাপ পারফরম্যান্স করলেন নাইট ব্যাটাররা। অধিনায়ক অজিঙ্ক রাহানেকেও (Ajinkya Rahane) এদিন ছন্দে দেখা যায়নি। বরং টি২০ ক্রিকেটে ওপেনিংয়ে নেমে বল ডিফেন্স করতে দেখা গিয়েছে তাঁকে। তা করতে করতে ১৫ বল খেলে ১০ রান করে মহসিন খানের বলে নাইট অধিনায়ককে প্যাবিলিয়নের রাস্তা ধরতে হয়। আরও এক ওপেনার টিম সেইফার্ট এদিন কোনও রানই করতে পারলেন না। ‘শূন্য’ রান করে ডাগআউটে ফিরতে হয় তাঁকেও।

এদিকে এদিন অঙ্গকৃষ্ণ রঘুবংশীকে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’-এর কারণে আউট দেন তৃতীয় আম্পায়ার। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ইচ্ছা করে বলের সামনে এসেছিলেন, যাতে বল উইকেটে না লাগে। যদিও এই সিদ্ধান্তে খুশি হতে পারেননি তরুণ ব্যাটার। তিনি ৮ বলে মাত্র ৯ রান করেন। এর ফলে পাওয়ারপ্লে’র শেষে স্কোর বোর্ডে মাত্র ৩১ রান তুলতে পারেন কেকেআরের ব্যাটাররা। তার পরেও নাইটদের ব্যাটিংয়ে ধস নামা থামেনি। এর কিছুক্ষণ পরে মহসিনের বলে খোঁচা দিয়ে ফেরেন রভমান পাওয়েলও। তিনি ৪ বল খেলে করেছেন মাত্র ১ রান। দেখে মনে হচ্ছিল, রান তোলার তো ইচ্ছা নেই কেকেআর ব্যাটারদের। এমনকি ক্রিজেও যেন থাকার ইচ্ছাও নেই তাঁদের। যেন সাজঘর থেকে যাওয়া-আসার পালা চলছে।

আরও খবর : সূর্যকে সরিয়ে শ্রেয়সকে টি-২০ অধিনায়ক করবে BCCI? IPL-এর সাফল্যই নতুন দিশা দেখাবে আইয়ারকে?

চার ব্যাটার আউট হওয়ার পর ক্যামেরন গ্রিন ও রিঙ্কু সিং ম্যাচের হাল কিছুটা ধরেছিলেন। কিন্তু তাতে কি? মহসিন খানের বলে ৩৪ রানে ক্যাচ আউট হন গ্রিন। তার পরেই লউনউয়ের এই বোলারের শিকার হন অনুকূল রায়ও। তিনি খাতাই খুলতে পারেননি। এর কিছুক্ষণ পরেই জর্জ লিন্ডের বলে আউট হন রমনদীপ সিংও। তিনি ৯ বলে মাত্র ৬ রান করেন। যার ফলে স্কোর বোর্ডে ১০০ রান তোলার আগেই ৭ উইকেট হারিয়ে ফেলে নাইটরা। তবে রিঙ্কু সিংয়ের ৫১ বলে ৮৩ রানের দৌলতে স্কোর বোর্ডে ১৫৫ রান তোলে কেকেআর।

এদিকে এদিন অসাধারণ বোলিং করেন লউনউ সুপার জায়ান্টসের বোলার মহসিন খান। ৪ ওভার বল করে ২৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তিনি। এক উইকেট নিয়েছেন জর্জ লিন্ডে।

প্রশ্ন হচ্ছে, চলতি আইপিএল জিততে তো পারবে না কেকেআর (KKR), কিন্তু সম্মানটাও কি রক্ষা করবে না? কারণ গত ৭ ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে তারা। ৫টি হারতে হয়েছে। একটি ড্র হয়েছে। অন্যদিকে, দলের চয়ন নিয়েও প্রশ্ন উঠছে। কারণ, রাচিন রবীন্দ্র, মহিশ পাথিরানা ও মনীশ পাণ্ডের মতো ক্রিকেটাররা ডাগআউটে বসে রয়েছেন, কিন্তু, কেকেআর ম্যানেজমেন্ট প্রায় সেই একই টিম খেলিয়ে যাচ্ছে? যার প্রতিফলন দেখা যাচ্ছে মাঠেই।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d