Saturday, June 13, 2026
HomeScroll'মনে হচ্ছে কোনও রাজনৈতিক দলের নেতা,' ‘সিংহম’ অজয়ের সমালোচনায় কী বললেন অধীর?
Adhir Ranjan Chowdhury

‘মনে হচ্ছে কোনও রাজনৈতিক দলের নেতা,’ ‘সিংহম’ অজয়ের সমালোচনায় কী বললেন অধীর?

এগুলো আমরা এ রাজ্যের পুলিশের ক্ষেত্রে দেখতে অভ্যস্ত: অধীর রঞ্জন চৌধুরী

ওয়েব ডেস্ক: দ্বিতীয় দফার ভোটের (Assembly Election 2026) আগে ভিনরাজ্যের পুলিশ আধিকারিকদের রাজ্যে আনা এবং আইনশৃঙ্খলা রক্ষার কাজে তাঁদের ভূমিকা নিয়ে এবার সরব হল কংগ্রেস (Congress)। দক্ষিণ ২৪ পরগনার ফলতা কেন্দ্রকে ঘিরে পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা (IPS Ajay Pal Sharma) এবং তৃণমূল প্রার্থী (TMC) জাহাঙ্গীর খানের (Jahangir Khan) সাম্প্রতিক ঘটনার কথা উল্লেখ করে একযোগে বিজেপি, নির্বাচন কমিশন এবং তৃণমূলকে নিশানা করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)।

বুধবার রাজ্যে দ্বিতীয় তথা শেষ দফায় ১৪২টি কেন্দ্রে ভোটগ্রহণের আগে গত ৪৮ ঘণ্টায় বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। তবে ফলতার ঘটনাকে কেন্দ্র করেই সবচেয়ে বেশি বিতর্ক দানা বেঁধেছে। অভিযোগ, উত্তরপ্রদেশ ক্যাডারের এক পুলিশ আধিকারিক অজয় পাল শর্মা দায়িত্ব নেওয়ার পর থেকেই এলাকায় ‘অতি সক্রিয়’ ভূমিকা নিচ্ছেন। সোমবার তিনি ফলতায় গিয়ে সেখানের তৃণমূল প্রার্থী এবং তাঁর পরিচিতদের ‘সাবধান’ করে দেন। মঙ্গলবারও রুট মার্চ করতে গিয়ে তাঁর কনভয় ঘিরে বিক্ষোভ দেখান জাহাঙ্গীর এবং তৃণমূল কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর চরমে ওঠে।

আরও পড়ুন: ‘বিজেপির দালালদের ভয় পাইনা,’ পুলিশ পর্যবেক্ষকের ‘হুঁশিয়ারি’র পর মুখ খুললেন জাহাঙ্গীর

এই ঘটনার প্রেক্ষিতে অধীর চৌধুরী বলেন, ভিনরাজ্যের পুলিশ আধিকারিকদের এনে বিজেপি তৃণমূলের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে। তাঁর অভিযোগ, ওই পুলিশ আধিকারিকেরা নিজেদের দায়িত্বের সীমা লঙ্ঘন করে রাজনৈতিক নেতাদের মতো আচরণ করছেন। তিনি বলেন, ‘‘পুলিশ অবজার্ভার এমন ব্যবহার করছেন, মনে হচ্ছে তিনি কোনও রাজনৈতিক দলের নেতা। এগুলো আমরা এ রাজ্যের পুলিশের ক্ষেত্রে দেখতে অভ্যস্ত।’’

শুধু তাই নয়, শাসক দলকেও কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। তাঁর কথায়, ‘‘এই রাজ্যে পুলিশ কার্যত তৃণমূলের পক্ষেই কাজ করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে টিকিয়ে রেখেছে আইপ্যাক এবং পুলিশ। এখন বিজেপিও সেই পথেই হাঁটছে। অন্য রাজ্যের আজ্ঞাবহ পুলিশ অফিসারদের বাংলায় এনে ব্যবহার করা হচ্ছে।’’

অধীরের আরও দাবি, ভিন্‌রাজ্যের পুলিশ এসে বাংলার মানুষকে ‘ধমকানি-চমকানি’ দেখালে তা কোনও ভাবেই মেনে নেবেন না সাধারণ মানুষ। প্রথম দফার ভোট শান্তিপূর্ণ হওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানালেও দ্বিতীয় দফার আগে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d