Thursday, April 30, 2026
HomeLiveভোট গণনার আগেই জোড়া মামলা হাইকোর্টে, কী দাবি? কবে শুনানি? দেখুন বড়...
Calcutta High Court

ভোট গণনার আগেই জোড়া মামলা হাইকোর্টে, কী দাবি? কবে শুনানি? দেখুন বড় খবর

গণনা কেন্দ্রের স্থান বদল এবং কেন্দ্রীয় কর্মীদের সুপারভাইজার নিয়োগকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা

কলকাতা: বিধানসভা নির্বাচনে (Assembly Election 2026) ভোট গণনাকে (Vote Counting) কেন্দ্র করে জোড়া মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। বৃহস্পতিবার একটি মামলা দায়ের আইনজীবী ও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee)। তাঁর দাবি, গণনা কেন্দ্রগুলিতে সুপারভাইজার হিসাবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করছে কমিশন। কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তিনি এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন।

অন্যদিকে, আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য পৃথক একটি মামলা দায়ের করে অভিযোগ করেছেন, হঠাৎ করেই গণনা কেন্দ্রের স্থান পরিবর্তন করা হচ্ছে, যা স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার দুপুর ২টোর পর এই দুই মামলার শুনানি হতে পারে বিচারপতি কৃষ্ণা রাও-এর এজলাসে। ফলে গণনার আগে এই আইনি লড়াই কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: নির্বাচন মিটতেই ভোট পরবর্তী হিংসার জনস্বার্থ মামলা হাইকোর্টে

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল প্রথম দফা এবং ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এবার ২৯৪টি বিধানসভা আসনের জন্য ৮৭টি কেন্দ্রে ভোট গণনা হবে। গত নির্বাচনে যেখানে ১০৮টি গণনা কেন্দ্র ছিল, সেখানে এবারে তা কমিয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নিয়েও ইতিমধ্যেই শাসকদল আপত্তি জানিয়েছে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188