Tuesday, May 5, 2026
HomeScrollদক্ষিণ লন্ডনে বন্দুকবাজের হামলা! আহত ৪
South London

দক্ষিণ লন্ডনে বন্দুকবাজের হামলা! আহত ৪

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে

ওয়েব ডেস্ক : দক্ষিণ লন্ডনে (South London) ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। ব্রিক্সটোনে চলন্ত গাড়ি থেকে বন্দুকবাজের হামলার (Attack) ঘটনা ঘটে গেল। ঘটনায় এক প্রবীণ নাগরিক সহ চারজন গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে (Hospital)। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে। এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, আহত চারজনের বয়স ২১, ২৫, ৪৭ এবং ৭০ বছর। শনিবার গভীর রাতে দক্ষিণ লন্ডনের কোল্ডহারবার লেনে একটি চলন্ত গাড়ি থেকে আচমকাই গুলি চালানো হয়। স্থানীয় সময় রাত প্রায় ১টা ১৪ মিনিট নাগাদ গুলির শব্দ শুনে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ (Police) ও জরুরি পরিষেবা। তার পরেই আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে খবর।

আরও খবর : ফের অশান্ত মধ্যপ্রাচ্য! এবার ইরানের হামলায় প্রাণহানি ৩ ভারতীয়র, কী বলল নয়াদিল্লি?

তদন্তকারী আধিকারিক এই ঘটনাকে “নির্বিচারে হিংসার ঘটনা” বলে উল্লেখ করেছেন। পুলিশের প্রাথমিক অনুমান, একটি বারবিকিউ পার্টি চলছিল। সেখানে থাকা মানুষদের লক্ষ্য করেই হামলা চালানো হয়ে থাকতে পারে। ঘটনার পর আতঙ্কে চারদিকে ছোটাছুটি শুরু হয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এদিকে, গুলিকাণ্ডের কিছুক্ষণ পরেই কাছে ৩৩ বছরের এক ব্যক্তিকে ছুরির আঘাত নিয়ে আহত অবস্থায় উদ্ধার করা হয়। দুই ঘটনার মধ্যে কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের তথ্য দেওয়ার আবেদন জানিয়েছে প্রশাসন।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs toto slot gacor https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto